বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নামাজরত মুসল্লিদের উপর শুকরের মাংস নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baconআওয়ার ইসলাম: লন্ডনের সামার্স টাউন এলাকার রহমান মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের উদ্দেশে অজ্ঞাত পরিচয়ের দুই ইসলাম বিদ্বেষী শুকরের মাংস নিক্ষেপ করেছে। আসরের নামাজের পড়া অবস্থায় কালো ইউনিফর্মে দুই অজ্ঞাত ব্যক্তি এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ইসলাম বিদ্বেষীদের ওপর নিন্দার ঝড় উঠে।

মসজিদুর রহমান কমিটির সদস্য হেলাল আহমাদ বলেন, হামলাকারীরা পুলিশের ইউনিফর্মে পরে ছিল। আমি প্রথমে মনে করেছি তারা পুলিশের লোক। কিন্তু তারা আমাকে দেখেই শুকরের মাংস নিক্ষেপ করে পালিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনাটি কোনভাবেই গ্রহণ করার মত নয়। আমি দীর্ঘ আট বছর ধরে এই মসজিদে আসা-যাওয়া করছি। এধরনের ঘটনা এখানে প্রথম বারের মত ঘটল। প্রশাসন সচেতন না হলে এমন ঘটনা অপরাধীরা আরো ঘটাতে পারে।

তবে ঘটনার কিছু সময় পর স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মসজিদের নিরাপত্তার জন্য ভোর ৬টা পর্যন্ত মসজিদে অবস্থান করেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের তারা গ্রেফতার করতে পারেননি।

উল্লেখ্য, ব্রিটেনে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। এ পর্যন্ত দেশটিতে ৬০০ মসজিদ ও ৬০টি মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। -ইকনা বার্তা সংস্থা

masjid_rahman

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ