বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

স্বীকৃতি ইস্যুতে আল্লামা আহমদ শফী’র সঙ্গে মাওলানা ওলীপুরী’র একাত্মতা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olipuriআওয়ার ইসলাম: ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষা সনদকে ভারত সরকার কোনো ধরনের নিয়ন্ত্রণ ও দাপ্তরিক সম্পর্ক ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে যেরকম মর্যাদা দেয়, সে আদলে বাংলাদেশের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদীসের শিক্ষা সনদের মান নির্ধারণের বিষয়ে বেফাকের সভাপতি শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী যে রূপরেখা দিয়েছেন, তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও হবিগঞ্জ কওমী মাদরাসা বোর্ডের সভাপতি মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী। রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মাওলানা ওলীপুর এক ভিডিও বার্তায় এই একাত্মতার কথা প্রকাশ করেন।

৭ অক্টোবর ‌‌মুফিত মিজানুর রহমান সাঈদের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি হাসপাতাল থেকে স্বীকৃতি বিষয়ে তার বিস্তারিত মতামত তুলে ধরে বলেন, আমি আজ দীর্ঘ দিন যাবত অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছি। যে কারণে আমি কওমি মাদরাসার সনদ বিষয়ক আলোচনা বা কর্মকাণ্ডে উপস্থিতি থাকতে পারছি না। কিন্তু আপনাদের এবং বিভিন্ন জনদের মুখে শুনতে পাচ্ছি, বাংলাদেশ সরকার কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দিতে চায়।

এ ব্যাপারে আমার কথা হচ্ছে, উপমহাদেশের সমস্ত কওমি মাদরাসার মডেল হলো ভারতে অবস্থিত দারুল উলূম দেওবন্দ মাদরাসা। দারুল উলূম দেওবন্দের শিক্ষাক্রম ও পরিচালনা ব্যবস্থা অনুযায়ী উপমহাদেশে যেসব মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে বা পরিচালিত হচ্ছে, সেসকল মাদরাসাকেই কওমি মাদরাসা বলা হয়।কওমি সনদের স্বীকৃতি প্রসঙ্গে আমার মতামত হচ্ছে, ভারতে অবস্থিত দারুল উলূম দেওবন্দ মাদরাসাকে ভারত সরকার যেভাবে স্বীকৃতি দিয়েছে, সেই দেওবন্দ মাদরাসার অনুসারী সমস্ত কওমি মাদরাসাকে পাশ্ববর্তী দেশ বাংলাদেশ সরকারেরও সেই প্রক্রিয়া অনুসরণ করেই স্বীকৃতি দেওয়া দরকার। আমি যতটা জানি, ভারত সরকার দারুল উলূম দেওবন্দ মাদরাসার প্রদত্ত সনদকে তার স্বকীয়তা বজায় রেখেই স্বীকৃতি প্রদান করেছে। অর্থাৎ- দেওবন্দ মাদরাসার সিলেবাসে সরকার কোনরূপ হস্তক্ষেপ করেনি। মাদরাসা পরিচালনা যেভাবে অতীত থেকেই স্বাধীনভাবে পরিচালিত হয়ে আসছে, সেভাবেই পরিচালিত হবে। শুধুমাত্র মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে ভারত সরকার এমএ’র মান দিয়েছে।