শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খাদিজার উপর হামলা পাশবিকতাকেও হার মানিয়েছে: প্রিন্সিপাল হাবীবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kazir-bazarইমদাদ ফয়েজী: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জামেয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, কলেজ ছাত্রী খাদিজার উপর নির্মম হামলা পাশবিকতাকেও হার মানিয়েছে। নিরীহ কলেজ ছাত্রীর উপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণ কোন মানুষই মেনে নিতে পারে না। এ হামলা আমাদের সমাজ সভ্যতা ও নৈতিকার উপর হামলা। তা আমাদের জাতিসত্তায় কালিমা লেপন করেছে। যতদ্রুত সম্ভব হামলাকারী বদরুলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে জাতিকে দায়মুক্ত করতে হবে। এসব নারী নির্যাতনকারী লম্পটদের সামাজিকভাবেও প্রতিহত করতে হবে।

তিনি বলেন, নারীর জন্য মায়াকান্না নয়, মা-বোনদের রক্ষায় দরদ নিয়ে সকল সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

৮ অক্টোবর শনিবার কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জামেয়া মাদানিয়া কাজিরবাজার এর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসার পরিচালনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা এমরান আলম, মাওলানা মুশফিকুর রহমান মামুন, সাবেক জি.এস মাওলানা ফাহাদ আমান, মাওলানা হারুন রশিদ, মাওলান আমীন আহমদ রাজু, জামেয়ার জি.এস রাজু আমীন, এ.জি.এস হাফিজ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোঃ নূর আহমদ প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়ায় গিয়ে শেষ হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ