রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পিইসি ও জেএসসি পরীক্ষার সময় বন্ধ থাকবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

no-facebookআওয়ার ইসলাম: প্রশ্ন ফাঁস রোধে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও অষ্টম শ্রেণির সমাপনী (জেএসসি) পরীক্ষা চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নকল বন্ধ ও প্রশ্নপত্র ফাঁস রোধে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান বলেন, প্রাথমিক ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব ছড়ানো বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।

জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ রাখতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কর্মরত সার্ভার প্রোভাইডারকে সতর্ক থাকতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিটিআরসির সচিব মো. সরওয়ার আলম বলেন, এটি অনেক বড় একটি সিদ্ধান্ত। তবে এ ব্যাপারে এখনো কোনো চিঠি আমার হাতে আসেনি।

মন্ত্রণালয় সূত্র আরো জানা গেছে, কোচিং সেন্টারগুলো কঠোর নজরদারিতে রাখা হবে। এছাড়া ফটোকপির দোকানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে পুলিশের ডিআইজি ও এসবিকে চিঠি দেওয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ