বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফেসবুক পেইজে অশ্লীল পোস্ট দেয়ায় ৩ এডমিন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

facebookআওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের Desperately Seeking Uncensored (DSU) নামে একটি গ্রুপের তিন অ্যাডমিনকে আটক করেছে পুলিশ।  ফেসবুকে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে বুধবার বিকালে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম প্রতিরোধের সহকারী কমিশনার (এসি) নাজমুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সাইভার ক্রাইম প্রতিরোধ টিমের এক কর্মকর্তা জানান, ‘পেজটিতে মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে অশ্লীল পোস্ট দেওয়া হয়। এ বিষয়ে ডিএমপি’র সদর দফতরে জাস্টিস ফর ওম্যান, বাংলাদেশ (JFWBD) নামে একটি সংস্থা লিখিত অভিযোগ করে। পুলিশ তদন্ত করে এই অভিযোগের সত্যতা পায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।’

তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ