বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েও আরবী নিয়েছেন আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

new-abdullah-copyআওয়ার ইসলাম: ঢাবির ‘খ’ ইউনিটে ১ম হওয়া আবদুল্লাহ মজুমদার আরবী বিষয় নিয়েছেন। যদিও আব্দুল্লাহ ইচ্ছে করলে যেকোন বিষয় নিতে পারতেন।

গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের অধীনে ২০১৬-১৭ সেশনের মানবিক শাখা ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেখানে মেধা তালিকায় প্রথম হয়েছিলেন মাদ্রাসা বোর্ড থেকে দাখিল ও আলিম পাস করা শিক্ষার্থী আবদুল্লাহ মজুমদার। আব্দুল্লাহ মজুমদার ২০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১৮৫ পেয়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। তিনি বাংলায় ৩০ এর মধ্যে ২৫.৫০, ইংরেজিতে ৩০ এর মধ্যে ২৪ এবং সাধারণ জ্ঞানে ৬০ এর মধ্যে ৫৫.৫০ পেয়েছেন।

জানা গেছে, আব্দুল্লাহ একজন ধর্মভীরু মুসলিম। তিনি ইসলাম নিয়ে গবেষণা করতে চান।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ বিভাগের এসোসিয়েট প্রফেসর ও টিভি আলোচক জাকারিয়া মজুমদারের মেজো ছেলে।

এফএফ