বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

বেফাকের সঙ্গে মাওলানা ওলীপুরী ও চরমোনাই বোর্ডের একাত্মতা পোষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olama_sommelan7আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর আহবানে ঐতিহাসিক ওলামা সম্মেলনে যোগ দেয়ার পর বেফাক ও আল্লামা আহমদ শফী’র সঙ্গে একাত্মতা পোষণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ন্ত্রিত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড।

একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়ে হবিগঞ্জ মাদরাসায়ে নূরে মদীনার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম ওলীপুরীও তার তত্ত্ববধানে পরিচালিত হবিগঞ্জ জেলা কওমী মাদরাসা শিক্ষা বোর্ডকে বেফাকের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

স্বাগত বক্তব্যের পর আল্লামা শফী’র লিখিত বক্তব্য পাঠ

বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, আমরা কওমি মাদরাসার স্বকীয়তা রক্ষা করে স্বীকৃতি চাই এবং বেফাকের সঙ্গে রয়েছি। আল্লামা আহমদ শফী যে সিদ্ধান্ত নেন আমরা তার সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমরা আশা করছি, সরকার কওমি মাদরাসাকে কওমি মাদরাসা রেখেই স্বীকৃতি দেবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ