বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘দেওবন্দের জারজ সন্তান’ কিছু কথা, কিছু ব্যথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rezaul-karim-abrarরেজাউল কারীম আবরার

দেওবন্দ! আমাদের শিকড়। আকাবিরদের চোখের পানি আর কলজের খুনে সিক্ত প্রতিষ্টান। মক্কা, মদীনা এবং বায়তুল মাকদিসের পর আমার সবচেয়ে প্রিয় জায়গা! যে মাটি মাড়িয়েছেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবী, শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, মুহাদ্দিসুল আসর আনোয়ার শাহ কাশ্মীরী, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী, শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, সে মাটির ভালোবাসা আমার হৃদয়ের গভীরে প্রোথিত। নিজের পরিচয় দেওয়ার কিছুই নেই। শুধু বুক ফুলিয়ে বলতে পারি যে, দেওবন্দের স্বর্ণ কাফেলার আমিও একজন ক্ষুদ্র সদস্য! মূর্খ হওয়া সত্বেও দেওবন্দি চেতনা লালনের চেষ্টা করি। দেওবন্দিয়ত কি? কি কাজ করলে দেওবন্দি হওয়া যাবে? এবিষয়ে প্রথমে কয়েকজন আকাবিরের বক্তব্য তুলে ধরছি।
দারুল উলূম দেওবন্দের সূর্য সন্তান মাওলানা মানযুর নুমানী রহ. রাসূলগণ কবরে জীবিত এবিষয়ে একটি কিতাব লিখেছেন “মাসআলাতু হায়াতিন নাবী” নামে।

সে কিতাবের শেষে তিনি দেওবন্দের বৈশিষ্ট সম্পর্কে আলাচনা করতে গিয়ে লিখেন: “দারুল উলূম এবং আকাবিরে দেওবন্দ হল একটি শিরোনাম। বসুধার সকল উত্তম পন্থা, উত্তম ফিকির এবং প্রত্যেক উত্তম বস্তু হল দেওবন্দিয়ত”। (মাসাআলাতু হায়াতিন নাবী, পৃষ্টা নং, ১৩০)

১৪০০ হিজরীতে দারুল উলূম দেওবন্দের শতবার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছিল। সেখানে মুফাক্কিরে ইসলাম আল্লামা সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ. একটি যুগান্তকারী বক্তব্য পেশ করেছিলেন। সে ভাষণে তিনি দেওবন্দের বৈশিষ্ট নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন: দেওবন্দের বৈশিষ্ট হল চারটি।

“এক: এ দরসগাহের সবচেয়ে বড় বৈশিষ্ট হল সে মতনৈক্যকে পিছনে ফেলে তাওহীদ এবং সুন্নতের উপর নিজের দৃষ্টি রাখবে।আর এটা এমন ওয়রাছাত এবং আমানত, যা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ ইসমাইল শহীদ এবং সায়্যিদ আহমদ শহীদ এর ওসীলায় এ প্রতিষ্টান পেয়েছে এবং এখন পর্যন্ত শক্তভাবে আঁকড়ে ধরে আছে।
দুই: সুন্নাতের অনুসরণের জযবা এবং ফিকির থাকতে হবে।
তিন: আল্লাহর সাথে সম্পর্ক তৈরী করার ফিকির, যিকির এবং গোনাহ থেকে বেঁচে থাকার জযবা থাকতে হবে।
চার: আল্লাহর কালেমা বুলন্দীর জযবা থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। এ চারটি শিরোনাম যার মধ্যে থাকবে, সে দেওবন্দি। যà¦