বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

কুরআনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার এক কারিগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী ইয়াকুব

belaywtমাওলানা ক্বারী বেলায়েত হোসাইন; একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি সংঘঠন, গত কয়েক দশক ধরে আল্লাহর এই মাকবুল বান্দা হাজার হাজার কোরআনী মক্তব নির্মানে নিরলসভাবে যে কাজ করে যাচ্ছেন, তা সমগ্র দুনিয়াতে সত্যিই বিরল! উম্মুল মাদারিস বড় কাটারা মাদরাসা থেকে ফারেগ হয়ে প্রথমে কিছুদিন হযরত সদর সাহেব হুজুর (রাহ্) এর প্রতিষ্ঠিত এতিহ্যবাহী গওহারডাংগা মাদরাসায় অতঃপর চাঁদপুর জেলায় হযরত হাজী আব্দুল কাদের খান (রাহ্) এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কাসেমুল উলুম মাদরাসায় দির্ঘদিন খিদমত করে ১৯৮২ সালে হযরতের পীর, "মুজাদ্দিদে যামান" হযরত হাফেজ্জী হুজুর (রাহ্) এর নির্দেশ ও আন্তরিক দোয়াকে সম্বল করে ঢাকার মুহাম্মাদপুরে নিজস্ব জায়গাতে গড়ে তুলেন নুরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্র! হযরত হাফেজ্জী হুজুর একদিন তাঁর এই স্নেহাস্পদ ছাত্রকে কাছে ডেকে মাথার মাঝে হাত রেখে বলতে লাগলেন, "বেলায়েত" আমার মনের মাঝে অনেক বড় একটি স্বপ্ন এই দেশের ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কোরআনী মক্তব প্রতিষ্ঠা করি, যাতে করে তৃনমূল জনসাধারণের মাঝে দ্বীনদারী পরিবেশ কায়েম হয়! নতুবা এদেশীয় মানুষ গুলোকে কখনোই পূর্ণ দ্বীনদার বানানো সম্ভব হবে না! আশাকরি আমার এই স্বপ্ন পূরনে তুমিই এগিয়ে আসবে, ইনশা আল্লাহ!

ছোটবেলায় পিতামাতা হারিয়ে লজিং বাড়িতে থেকে পড়াশুনা সম্পন্ন করে, সংসার জীবনের সকল কষ্ট ক্লেশকে পিছনে ফেলে তিলে তিলে গড়ে তুলেন ঐতিহ্যবাহী নুরানী তা,লিমুল কোরআন শিক্ষা বোর্ড!! এই বোর্ডের মাধ্যমে দির্ঘ তিন যুগ ধরে প্রশিক্ষণ প্রাপ্ত হোন লক্ষ লক্ষ নুরানি মুয়াল্লিম শিক্ষক, এরাই ছড়িয়ে পড়েন টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া, দেশের সীমানা পেরিয়ে ভারত পাকিস্তান মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাজ্য, অষ্টেলিয়ার সিডনি থেকে কানাডার টরেন্টো এককথায় দুনিয়ার সর্বত্রই হযরতের কোরআন শিক্ষার মিশন রাব্বে কারীমের বরকতে পৌঁছে গিয়েছে!

হযরত নিজেই কওমি শিক্ষা বোর্ড বেফাকের আদলে বোর্ড গঠন করে সারাদেশব্যাপী প্রশিক্ষণ ও পরিক্ষার ব্যবস্থা গ্রহন করেন। হযরতের কাছেই শিক্ষা প্রাপ্ত অনেক ওলামাও গড়ে তুলেন নানা নামে আরো কয়েকটি নুরানি বোর্ড। শুধু এখানেই শেষ নয়! সমগ্র বাংলাদেশে এমন একটি মসজিদ মাদরাসা নেই যেখানে আজ হযরতের আদলে নুরানি মক্তব চালু নেই! যেই মানুষটির ওসিলায় এদেশের কোটি কোটি মানুষ কোরআনমজিদ শিখেছেন এবং শিখছেন, আজ সেই মানুষটি বয়সের ভারে নানাবিধ রোগে জর্জরিত হয়ে কখনো বাসার বিছানায় কখনোবা হাসপাতালের বিছানাতে শুয়ে শুয়েই জীবনেà