বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

২০১৭ সালে চালু হবে ফোর-জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina143আওয়ার ইসলাম: ২০১৭ সালে দেশে ফোরজি চালু করার ঘোষণা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমান সরকারের আমলে তথ্যপ্রযুক্তিখাতে অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে বলেন, দেশের সব জেলায় বর্তমানে থ্রি-জি চালু হয়েছে; ২০১৭ সালে ফোর-জি চালু করা হবে।

তিনি বলেন,  দেশে এখন ৬ কোটি ৪০ লাখ লোক ইন্টারনেট ব্যবহার করছে। আমরা আশা করছি মাত্র অল্প কিছুদিনের মধ্যে দেশের সব মানুষ ইন্টারনেট সুবিধা ভোগ করবে।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন পূরণে এগিয়ে চলেছি। কিন্তু এ স্বপ্ন পূরণের পথে যেন অনাকাঙ্খিত বাঁধা না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ