বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

কওমি মাদরাসা শিক্ষা কমিশনের শর্ত মেনে সনদের স্বীকৃতি দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gahar-dangaআওয়ার ইসলাম: কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে দারুল উলুম দেওবন্দের মৌলিক আট নীতির আলোকে কওমি মাদরাসান সনদের স্বীকৃতি দাবি করেছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার)’র নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বোর্ডের মজলিসে সাধারণ সভায় নেতৃবৃন্দ এ দাবী জানান। গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক ও বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমীনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষিণবঙ্গের সহস্রাধিক মাদরাসার মুহতামিম ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মুফতি রুহুল আমীন বলেন, কওমি মাদরাসার সনদের স্বীকৃতি সব থেকে বেশি প্রয়োজন আমার। কারণ আমি যাদের প্রতিনিধিত্ব করি তাদের ভবিষ্যত কওমি সনদের সঙ্গে সস্পৃক্ত। সনদের স্বীকৃতি না থাকার ফলে লুকিয়ে লুকিয়ে কওমির ছেলেরা স্কুল-কলেজ ও আলিয়া থেকে পরীক্ষা দিয়ে সনদ নেয়। আমাদের মেধাগুলো তাদের জনসম্পদ হিসেবে গণ্য হয়। তাই আমাদের মেধাগুলোকে আমাদের মাঝে কাজে লাগানোর নিমিত্তে সনদের স্বীকৃতি দরকার। আর এ স্বীকৃতি কীভাবে গ্রহণ করলে যেভাবে কওমি মাদরাসার স্বকীয়তা বজায় থাকবে সেভাবেই স্বীকৃতি নেওয়া হবে। এটা নিয়ে অপব্যাখ্যা বা ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই।

মুফতি রুহল আমি দেশের নেতৃস্থানীয় আলেম-উলামাদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে আমার আরজ- কওমি মাদরাসায় পড়তে আসা শিক্ষার্থীরা আমাদের আমানত। এ আমানত অন্যের হাতে আমরা তুলে দিতে পারি না। বিষয়টি নিয়ে ভাবুন। ছোট-খাটো মতানৈক্য ভুলে কওমি সনদের স্বীকৃতির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। ঐক্যমতের ভিত্তিতে কওমি সনদের স্বীকৃতি আদায় করে নিতে হবে। এর কোনো বিকল্প নেই। এখানে পদ-পদবি মূখ্য নয়, নেতৃত্ব কোনো বিষয় নয়।

বক্তব্যে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কওমি মাদরাসা শিক্ষা কমিশন- ২০১২ স্বীকৃতির জন্য যেসব শর্ত দিয়েছে সে সব শর্ত মেনে সনদের স্বীকৃতি দিতে হবে। কমিশনের রির্পোটের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া চলবে না। আর সেটা কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা মানবে না।

বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মাওলাà