বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

'বিএনপির কাঁধে এখনও শয়তান ভর করে আছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

akhtarujjamanমেজর অব. মো. আখতারুজ্জামানের দেয়া একটি স্ট্যাটাস আলোড়ন তুলেছে ফেসবুকে। তিনি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপির যোগন না দেয়ার বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন।

মেজর অব. মো. আখতারুজ্জামান লিখেছেন, শান্তিপূর্ণ রাজনীতির পরিবেশ সৃষ্টির একটি যুগান্তকারী সুযোগ জাতি আবারো হারালো। যে বয়সে এদেশের বা তাবৎ বিশ্বের রাজনীতির নেতৃত্ব দিয়েছে বা দিয়ে থাকে, আলাল এখন সে বয়সের রাজনীতিবিদ। তাই আলাল সমসাময়িক রাজনৈতিক নেতাকর্মীদের মন, চিন্তা চেতনার খবর রাখে। "ওরা আসেনি আমরা যাব" - আলালের এ বক্তব্য যুগান্তকারী, সঠিক এবং অত্যন্ত সময় উপযোগী। কিন্তু কে শুনে কার কথা?? বিএনপির কাঁধে এখনও শয়তান ভর করে আছে। ম্যাডাম নিজের দলের কিছু শয়তান ও ষড়যন্ত্রকারীদের স্বার্থে একটি পরাজিত রাজনৈতিক শক্তিকে বাঁচাতে গিয়ে অভ্যন্তরীণ দুর্বলতা ও জনগণের সমর্থনহীন রাজনীতির কারনে যেমন ওই রাজনৈতিক শক্তিকে রক্ষা করতে পারছেন না, অথচ নিজে ধ্বংস হয়ে যাচ্ছেন, তাদেরই প্ররোচনায় ম্যাডাম সময়ের সঠিক সিদ্ধান্তটিও নিতে পারলেন না।

আজকের এই দিনে ম্যাডামের সরাসরি আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হওয়া ছিল সময়ের শ্রেষ্ঠ রাজনীতি যা এদেশের আপামর জনগণের কাছে ছিল প্রত্যাশিত। আজকে সকল মাধ্যমের শিরোনাম থাকতো ম্যাডাম।

জানিনা ম্যাডামের রাজনৈতিক পরামর্শক কারা, তবে যারাই হোক তারা ম্যাডাম ও বিএনপির আপন নয়। তারা ম্যাডাম ও বিএনপি উভয়কেই ধ্বংস করবে। আমাদের মনে রাখা উচিৎ ম্যাডাম ও বিএনপির পতন কাদেরকে রাজনৈতিক সুবিধা দিবে? ম্যাডামহীন রাজনীতিতে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বাধ্য হয়ে তখন জনগণ কাদের পিছনে যাবে?
ম্যাডাম আমার এই বক্তব্যের জন্য ক্ষমা চাচ্ছি।

বিনিত
মেজর অব. মোঃ আখতারুজ্জামান, সাবেক সংসদ সদস্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ