বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

কাজী ওয়ালিউল্লাহর দু’টি কিশোর কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী ওয়ালিউল্লাহ

wali-ullah

মধ্যরাতের কবিতা

মধ্যরাতে কবিতারা জোছনা হয়ে যায়
গড়িয়ে পড়ে দীঘির বুকে, জলের আয়নায়।
ফুলের ঘ্রাণে মুগ্ধ হওয়া ফড়িঙ হয়ে যায়
এলোমেলো উড়ে বেড়ায় মেঘের ধূসর গায়।

মধ্যরাতে কবিতারা বৃষ্টি হয়ে যায়
মেঘের মতন ঝড়ে পড়ে নদীর বারান্দায়।
খুব চপলা ফুল বালিকার ঘুঙুর পরে পা'য়
কবিতারা শিউলি ফুলের গন্ধ হয়ে যায়।

 

উদাস পাখি

তোমার জন্য এসেছিলাম পাখি
দুঃখগুলো সুখ-কাননে রাখি,
তুমি হঠাৎ উড়াল দিলে কই?
আকাশে যে মেঘ নামালে সই!

তোমার জন্য এনেছিলাম সব
স্বপ্ন এবং জল মাখা শৈশব
তুমি কেন আড়াল হলে পাখি?
বিষণ্ণ মন কোন ভুবনে রাখি?

তোমার জন্য গিয়েছিলাম গাঁয়ে
এক'শ ফুলের গন্ধমাখা নায়ে,
উদাস পাখি কেন হলে লীন?
বক্ষে বাজায় রাত্রি বিষাদ বীণ।

লেখক: কিশোর কবি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ