ভারতে তিন তালাক নিয়ে চলছে আন্দোলন। একদল মুসলিম নারী এর বিপক্ষে সোচ্চার। সেই সংখ্যা নগন্য হলেও তারা দেশের বিভিন্ন দলের ও প্রশাসনের সাপোর্ট পাচ্ছে। এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন তিন তালাক বাতিল করতে। অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছে খুব শিগগির দেশটিতে তিন তালাক বাতিলের বিল চূড়ান্ত হবে কোর্টে। যদিও এ আইন বাতিল করলে অবস্থা খারাপ হবে বলে হুমকি দিয়েছে ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড। পরশ দেশটিতে ২৫ হাজার মুসলিম নারী তিন তালাক বাতিল না করতে মিছিলও করেছেন। এখন দেখার বিষয় দেশের সরকার ঠিক কার পক্ষ অবলম্বন করে।
তালাক বিষয়ে ইসলামের বিধান কেমন? একসঙ্গে তিন তালাক বাতিলের সুযোগ রয়েছে কিনা, কিংবা এটিকে অমানবিক মনে করা কতটুকু সত্য এসব নিয়ে তেজগাঁও জামিয়া ইসলামিয়ার শায়খুল হাদীস ও কাচপুর মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা মুশতাক আহমদের সঙ্গে কথা বলেছেন রোকন রাইয়ান।
ভারতে তিন তালাকের বিরুদ্ধে আন্দোলন করছে মুসলিম নারীরা, গতকাল দেশটির প্রেসিডেন্ট নরেন্দ্র মোদিও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। জানতে চাই ইসলামে তালাকের পদ্ধতি কী এবং তালাক সম্পর্কে কী দৃষ্টিভঙ্গি লালন করে?
বিয়ে হলো স্বামী স্ত্রীর চূড়ান্ত মেলবন্ধন। বিয়েকে কেন্দ্র করে সংসর গড়ে উঠবে। বাড়বে। ইসলামে বিয়েকে গুরুত্ব দেয়া হয়েছে। সামর্থ থাকলে বিয়ে ফরজ। আর তালাক হলো সর্বশেষ একটি মাধ্যম। যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবেই মিল হচ্ছে না তখন এটি গ্রহণ করতে বলা হয়েছে। তবে তার আগে বিশেষ কিছু পদ্ধতিও বাতলে দিয়েছে ইসলাম। যাতে দুজনের মধ্যে মিল মহব্বত তৈরি হয়।
সে পদ্ধতিগুলো হলো, একান্তই যদি বনিবনা না হয় তাহলে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে, এতে কাজ না হলে দুই পক্ষের উকিল ধরে ফয়সালা করার চেষ্টা করা হবে। আর তাতেও যদি সমাধান না হয় তবে তালাকের কথা বলা হয়েছে। আর তালাকের পদ্ধতিও বলে দেয়া হয়েছে এভাবে। প্রথমে ১ তালাক দিতে হবে, বনিবনা না হলে তিন