যুবায়ের আহমাদ
বাংলাদেশে কওমি ও আলিয়া এ দু‘ধরণের মাদরাসা চালু আছে। আলিয়া মাদরাসাগুলো রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ও স্বীকৃত হলেও আমাদের কওমি মাদরাসাগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। আছে সামাজিক স্বীকৃতি। যেহেতু রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া সামাজিক স্বীকৃতি অপূর্ণ আর ৯০ ভাগ মুসলমানের এ দেশে সামাজিক স্বীকৃতির মতো রাষ্ট্রীয় স্বীকৃতিও কওমি শিক্ষার্থীদের অধিকার তাই দাবি ওঠে রাষ্ট্রীয় স্বীকৃতির। স্বীকৃতির প্রয়োজন আছে বলেই সর্বজন শ্রদ্ধেয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) মুক্তাঙ্গণে অবস্থান করেছিলেন স্বীকৃতির দাবিতে। হজরত পীর সাহেব চরমোনাইও (রহ.) ছুটে গিয়েছিলেন স্বীয় উস্তাদের দাবির প্রতি সমর্থন নিয়ে। রাজপথ কাঁপিয়েছিলেন মুফতি ফজলুল হক আমিনী (রহ.)। সর্বশেষ ২০১২ সালের ১৫ এপ্রিল সরকার কর্তৃক ১৭ সদস্য বিশিষ্ট ‘কওমি মাদরাসা শিক্ষা কমিশন’ গঠিত হলে আবারো আলোচনায় আসে ‘স্বীকৃতি’। কিন্তু একদিকে স্বীকৃতির অধিকার অন্যদিকে ঐতিহ্য ও স্বকীয়তা বিসর্জনের প্রশ্ন। স্বীকৃতি নিলে স্বকীয়তা নষ্ট হবে এমন ধারণায় কওমির অনেক শুভাকাঙ্খী এর বিরোধিতা করছেন। প্রস্তাবনার কোন কোনে ধারাগুলো, সিলেবাসের কোন কোন বিষয়গুলো স্বকীয়তা বিরোধী তা কিন্তু তারা বলছেন না। প্রণীত সুপারিশ এবং সিলেবাস নিরপেক্ষ দৃষ্টিতে পড়ে দেখলে খুব সাংঘর্ষিক কিছু পাওয়া যাবে না বলেই মনে হয়। প্রশ্ন হলো স্বীকৃতির জন্য প্রণীত সুপাশি ও সিলেবাসে যদি খুব সাংঘর্ষিক কিছু না থাকে তবু কি আমরা এর বিরোধিতা করব? যারা স্বীকৃতি বিরোধী তাদের কাছে বিনীত অনুরোধ, স্বীকৃতির জন্য প্রণীত সুপারিশ এবং সিলেবাসের কোন কোনে বিষয়গুলো কওমির ঐতিহ্যে ও স্বার্থের পরিপন্থি তা চিণ্হিত করে এর বিকল্প প্রস্তাবনা আপনারা পেশ করুন।
একাডেমিক ও প্রাশাসনিক ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আনতে হবে না এমন শর্তেই স্বীকৃতি দিলেই তা হবে আন্তরিকতার প্রকাশ। স্বীকৃতি এবং স্বকীয়তা উভয়টি সামনে রেখে স্বীকৃতি নিয়ে কিছু প্রস্তাবনা। কওমির স্বার্থে যে কেউ এর সঙ্গে ভিন্নমত পোষণ করতে পারেন।
১. স্বীকৃতি হবে বিশেষায়িত ইসলামী শিক্ষা (Specialized Islamic Education) হিসেবে। যদি বিশেষায়িত না হয়ে জাতীয় শিক্ষাব্যবস্থা হিসেবে হয় তাহলে সেখানে সরকারি সিলেবাসের বাধ্যবাধকতা আসা স্বাভাবিক। এ স্বীকৃতি কেবল ধর্মীয় কর্মক্ষেত্রের পরিম-লেই সীমাবদ্ধ থাকবে। সনদ দিয়ে মাদরাসা (কওমি ও আলিয়া) ও স্কুল-কলেজে (ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে) শিক্ষকতা, সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক (Religious Teacher), ইমাম-মুআজ্জিন এবং মুসলিম বিবাহ রেজিস্ট্রারের (কাজী) মতো কেবল à