সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বাংলা একাডেমিতে ৩ দিনের নজরুল মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

najrulসাহিত্য ডেস্ক: নজরুল সঙ্গীতশিল্পী পরিষদের আয়োজনে ২৭ অক্টোবর বাংলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনের নজরুল মেলা। এ আয়োজন উৎসর্গ করা হয়েছে শিল্পী আব্বাসউদ্দীন আহমেদ, ফিরোজা বেগম ও সোহরাব হোসেনকে।এ মেলার মূল প্রতিপাদ্য- ‘আমরা সৃজিব নতুন জগৎ, আমরা গাহিব নতুন গান’।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিষদের সভাপতি ফেরদৌসী রহমান।এতে আরও বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা, শিল্পী শাহীন সামাদ, বুলবুল মহলানবীশ, মেলার আহ্বায়ক নাশিদ কামাল ও ব্র্যাক ব্যাংকের কমিউনিকশন্স প্রধান জারা মাহবুব।

ফেরদৌসী রহমান জানান, ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলায় থাকছে নানা আয়োজন।২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে পরিষদের জেলা শাখার প্রতিনিধিদের সম্মেলন। ওই দিন সন্ধ্যায় উদ্বোধন করবেন শিল্পী ফেরদৌসী রহমান, কবি-নাতনি খিলখিল কাজী ও অনিন্দিতা কাজী এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন।প্রথম দিনে পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে শিল্পী ফাতেমা তুজ জোহরা, সুজিত মোস্তফা ও নাশিদ কামালকে।

এদিন বিভিন্ন সংগঠনের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবেন খিলখিল কাজী, অনিন্দিতা কাজী এবং আরমিন মুসা ও ব্যান্ড।দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবেন সুজিত মোস্তফা এবং তৃতীয় ও সমাপনী দিনে নজরুলের গান গেয়ে শোনাবেন ইয়াসমিন মুশতারী।তিন দিনের মেলায় আব্বাসউদ্দীন আহমেদ এবং সোহরাব হোসেন ও ফিরোজা বেগমের গান নিয়ে দুইটি সিডির মোড়ক উন্মোচন করা হবে।মেলাস্থলে থাকছে বেঙ্গল ফাউন্ডেশন, নিমফিয়া, অ্যাডর্ন পাবলিকেশন্স্, নজরুল ইন্সটিটিউট, এন এস এস পি ও লেজার ভিশনের স্টল।

সআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ