বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

আনোয়ার শাহ’র সঙ্গে সাক্ষাতে কিশোরগঞ্জ পৌঁছেছেন বেফাকের পাঁচ প্রতিনিধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

14705827_324010771301723_1658047360494273974_nআওয়ার ইসলাম: মাওলানা আনোয়ার শাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে কিশোরগঞ্জ পৌঁছেছেন বেফাকের পাঁচ সদস্যের প্রতিনিধি। বুধবার সকালে তারা কিশোরগঞ্জ পৌঁছেছেন। গত ১৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বেফাকের ওলামা সম্মেলনে কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহতামিম মাওলানা আনোয়ার শাহ’র সঙ্গে কিছু ব্যক্তির অসৌজন্যমূলক আচরণে পরিস্থিতি খারাপ হতে থাকে। দ্রুত বিষয়টি নিরসন করতে ঢাকার প্রতিনিধিগণ কিশোরগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) জামিয়া শরইয়্যাহ মালিবাগে বেফাকের এক ঘরোয়া বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিনিধির মধ্যে রয়েছেন, মুফতী ওয়াক্কাস, মুফতী মীজানুর রহমান সাঈদ, মাওলানা আব্দুল জাব্বার জাহানাবাদী, মাওলানা আনাস মাদানী (চি‌কিৎসার সফ‌রে ঢাকা।)
মাওলানা রেজাউল করীম খুলনা, মুফতী নূরুল আমীন, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা আলতাফ, মাওলানা নূরুল ইসলাম প্রমুখ।

সূত্র : ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ