বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

২০৪ ভুয়া কলেজ বন্ধের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sikkha-mআওয়ার ইসলাম: শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভুঁইফোড় কলেজগুলো বন্ধ করে দেয়ার উদ্যোগ নিয়েছে। এসবের মধ্যে কোনোটির রয়েছে একাডেমিক স্বীকৃতি, কোনোটির পাঠদানের স্বীকৃতি আবার কোনোটি এমপিওভুক্ত।

বছরের পর বছর ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়া এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ পাস না করায় শিক্ষা মন্ত্রণালয় কলেজগুলোকে নিয়ে মহাবিপাকে পড়েছে। সারা দেশে এমন ভুঁইফোড় কলেজের সংখ্যা ২০৪টি। এর মধ্যে ১৮৪ কলেজের একাদশ শ্রেণিতে গত দুই বছর ধরে কোনো শিক্ষার্থীই ভর্তি হয়নি।

আর ২০টি কলেজে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব কলেজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নথি উপস্থাপন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার নথি ঘেঁটে এমন তথ্য জানা গেছে।

এফএফ