মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
ইসলামিক বই দ্বীনের সঠিক বোধ ও জ্ঞান অর্জনের জন্য এবং দ্বীনের উপর অটল-অবিচল থাকার জন্য জরুরী হল,আহলে হক আলেমদের এবং আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা এবং তাঁদের পরামর্শ অনুসারে চলা। এর পাশাপাশি তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে দ্বীনী গ্রন্থ ও বই-পুস্তক অধ্যয়ন করাও জরুরি। গ্রন্থ অধ্যয়নের ক্ষেত্রে কেবল ব্যক্তিগত অধ্যয়ন যথেষ্ট নয়। বরং বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়ম অনুযায়ী শিখতে হবে,এবং নিজস্ব ধারণার উপর তাদের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতে হবে। আপনি দ্বীনী বই-পুস্তকের একটি বিস্তারিত তালিকা পেশ করতে বলেছেন।তো এই মুহূর্তে
বিস্তারিত তালিকা পেশ করা কঠিন। এটি সময় সাপেক্ষ বিষয়। এছাড়া অধ্যয়নযোগ্য বিষয়াবলী তো অনেক। এরপর প্রতিটি বিষয়ে রয়েছে একাধিক কিতাব। আহলে হক ও বিশেষজ্ঞ আলিমদের রচিত নির্ভরযোগ্য গ্রন্থসমূহ বিভিন্ন ধরনের রয়েছে। প্রতি শ্রেণীর সকল পর্যায়ের পাঠক সকল গ্রন্থ আত্মস্থ করতে পারবে- এমনটি অপরিহার্য নয়। সর্বপরি অধ্যয়নকারীর যোগ্যতা, বয়স ও অবস্থার ভিন্নতা ইত্যাদি প্রতিটি বিষয়ই এমন,যে কারণে অধ্যয়নের ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত অবস্থা অনুযায়ী কোনো বিজ্ঞ আলেমের পরামর্শে গ্রন্থ নির্বাচন করা প্রয়োজন। তো এখন এখানে আপাতত সংক্ষেপে বিষয়ভিত্তিক কিছু গ্রন্থ ও পুস্তিকার তালিকা পেশ করছি ।
তরজমা ও তাফসীর
১. এমদাদিয়া লাইব্রেরী থেকে
প্রকাশিত বঙ্গানুবাদ কুরআন শরীফ,
যা মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব, মাওলানা আব্দুল মজীদ প্রমূখ কর্তৃক সম্পাদিত।
২. তাফসীরে তাওযীহুল কুরআন,
মুফতী মুহাম্মাদ তাকী উসমানী,
অনুবাদ : মাওলানা আবুল বাশার
মুহাম্মাদ সাইফুল ইসলাম।
৩. মাআরিফুল কুরআন,
মুফতী
মুহাম্মাদ শফী রাহ.
অনুবাদ : মাওলানা মুহিউদ্দীন খান রাহ.
(আট খণ্ডে)
৪. তাফসীরে উছমানী,
মাওলানা শাব্বির আহমদ উসমানী।
(৪ খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন থেকে
প্রকাশিত)
৫. সংক্ষিপ্ত তাফসীরে উছমানী,
অনুবাদ : প্রফেসর মাওলানা গিয়াসুদ্দীন, থানবী লাইব্রেরী।
হাদীস বিষয়ক
১. মাআরিফুল হাদীস,
মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী,
অনুবাদ : ইসলামিক ফাউন্ড