বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

পর্নোগ্রাফির ভূতকে তাড়ানো দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শান্তা মারিয়া

no-pornহাসপাতালেও রেহাই নেই। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে এক নারীর ছবি তোলার চেষ্টা করছিল ওই প্রতিষ্ঠানেরই এক কর্মচারী। পাশের টয়লেট থেকে মোবাইল দিয়ে নারীর ছবি ভিডিও করার চেষ্টা করছিল লোকটি। নারীর চিৎকারে আশপাশের লোকজন তাকে ধরে। পরে পর্নোগ্রাফি আইনে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত কর্মচারী সুমন জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে অনেক দিন ধরেই এই কাজ করছে। ডায়াগনস্টিক সেন্টারের টয়লেট ব্যবহারকারী নারীদের  দৃশ্য সে গোপনে মোবাইলে ধারণ করতো। পরে সেটা ম্যাসেঞ্জারে বন্ধুদের সঙ্গে শেয়ার করতো। কতখানি বিকৃত মানসিকতা হলে এই জঘন্য অপরাধ করা সম্ভব!

এর আগেও বিউটি পার্লার এবং পোশাকের দোকানে গোপনে ক্যামেরা দিয়ে দৃশ্য ধারণের অভিযোগ উঠেছিল। তার মানে সুমন একা নয়। এমন বিকৃত মানসিকতার মানুষ সমাজে আরও অনেক রয়েছে। যারা পর্নোগ্রাফি ধারণ করে বিকৃত আনন্দ পাচ্ছে। পর্নোগ্রাফির ভাইরাস যে কীভাবে ছড়াচ্ছে, তা ভাবলে আতঙ্ক জাগে। যে কোনো অফিসের পিসিতে ব্রাউজ হিস্ট্রি চেক করলে দেখবেন সেখানে কেউ না কেউ পর্নো দেখেছে। স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার লোক মোবাইলে এসব দেখছে। কেউ কেউ আবার দেখেও সন্তুষ্ট হচ্ছে না। নিজেরাও ভিডিও তোলার চেষ্টা করছে।

সমাজটার মাথা খারাপ হয়ে যাচ্ছে পর্নোগ্রাফি নামের এক অতি কুৎসিত নেশায়। যে কোনো স্থানে, যে কোনো জায়গায় অশালীন ছবি তোলার হিড়িক পড়েছে যেন। প্রখ্যাত লেখক নীরোদচন্দ্র চৌধুরী তার ‘বাঙালি জীবনে রমণী’ বইতে লিখেছিলেন প্রথম যখন বাঙালি পুরুষের হাতে ক্যামেরা আসে, বিশেষ করে পাড়ার বখাটে ছেলে-ছোকরার হাতে যখন ক্যামেরা যায়, তখন নারীর ছবি তোলার দিকেই ছিল তাদের মূল ঝোঁক। এই ছবি তোলার মাধ্যমে অনেক নারী হয়রানির শিকার হয়েছেন সে সময়। ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার মতো ঘটনাও ঘটেছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বাঙালির হাতে ক্যামেরাযুক্ত মোবাইল আসার পর। এবং এখন আর নিছক হয়রানি নয়, এটা পরিণত হয়েছে গুরুতর অপরাধে।

রাস্তাঘাটে, বাসে, হাটে-বাজারে যদি কোনো নারী একটু অসতর্ক থাকেন বা তাদের ওড়না বা আঁচল একটু সরে যায় বা কোনোভাবে তার দেহের কোনো অংশ দেখা যায় -সেটাও মোবাইলে ধারণ করছে এক শ্রেণির বিকৃত রুচির পুরুষ। শুধু তাই নয়, সেই ভà