বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফেসবুকের অজানা কিছু অপশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

facebookআওয়ার ইসলাম: সুযোগ থাকার পরও ফেসবুক চালান না, এরকম মানুষ এখন কমই পাওয়া যায়। ফেসবুক দিনে দিনে যেন সামাজিক যোগাযোগের একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠছে। জেনে নিন ফেসবুকের কয়েকটি চমৎকার সুবিধা।

এক. লেগাসি

একদিন আপনার মৃত্যুর পর ভার্চুয়াল জগতে ফেসবুকে আপনার স্মৃতি বয়ে বেড়ানোর একটি অনুষঙ্গ হচ্ছে ‘লেগাসি’। মৃত্যুর পরও নিজেকে সামাজিক মাধ্যমে অমর করতে হলে যেতে হবে সেটিংসে। এরপর ‘সিকিউরিটি’ তে গিয়ে পরম বিশ্বাসের কোনো পরিচিতজনকে আপনার অ্যাকাউন্টের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যেতে পারেন।

দুই. কোথা থেকে লগইন করেছেন

ফেসবুক সেটিংসে গিয়ে ‘সিকিউরিটি’ তে ক্লিক করলে পাবেন ‘হোয়ার ইউ আর লগড ইন’। এখানে আপনাকে একটি লিস্ট দেখানো হবে। যে সেশনটি আপনি চাচ্ছেন না তা সরিয়ে দিতে ‘এন্ড অ্যাক্টিভিটি’ তে ক্লিক করুন।

তিন. ম্যাসেঞ্জার ডট কম

ফেসবুকে সার্বক্ষণিকভাবে সবার সাথে যোগাযোগ রাখতে চাইলে বিরক্তিকর পোস্ট, বিজ্ঞাপণ, গেম খেলার মত রিকোয়েস্ট আটকে দিতে পারেন ‘ম্যাসেঞ্জার ডট কম’ এ গিয়ে। ডেস্কটপে এই ম্যাসেঞ্জার ফিচারটি ব্যবহার করলে আপনি কোনোরকম বিরক্তি ছাড়াই শুধু যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করতে পারবেন।

চার. ফেসবুক আস

আপনার সঙ্গীর সঙ্গে প্রেমের সম্পর্কটা ফেসবুকে ঠিক কেমন দেখায় তা দেখাতে আছে ‘ফেসবুক আস’ ফিচারটি। যদি তা জানতে চান কিংবা স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হতে চান তাহলে ভিজিট করতে পারেন http://Facebook.com/us

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ