শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ই-গ্রন্থাগার হচ্ছে ৩০ লাইব্রেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

library1আওয়ার ইসলাম: কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০টি গ্রন্থাগার ডিজিটাল ও ই-গ্রন্থাগারে রূপান্তরিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে গণগ্রন্থাগার অধিদফতর।

 

গণগ্রন্থাগার অধিদফতর ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে এ ব্যাপারে একটি ‘সমঝোতা স্মারক’ও স্বাক্ষরিত হয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের (বিএমজিএফ) অর্থায়নে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের নাম হলো ‘লাইব্রেরিস আনলিমিটেড।’

এ প্রকল্পের আওতায় ১৮ মাসব্যাপী একটি পাইলট ফেজ এর জন্য ১ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকা প্রায়) অর্থায়নে কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০টি গ্রন্থাগারকে আধুনিকায়ন তথা ডিজিটাল ও ই-গ্রন্থাগারে রূপান্তর করা হবে।

পাইলট ফেজ এর ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী ফেজ এর উন্নয়ন কার্যক্রম নির্ধারিত হবে। সেক্ষেত্রে বিএমজিএফ’র ৩ থেকে ৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার (২৪ কোটি থেকে ২৮ কোটি টাকা প্রায়) ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ী কাজ শুরু করার উদ্দেশ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের নিচতলায় এ প্রকল্পের একটি অফিস স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সংস্কৃতি সচিব আকতারী মমতাজ আনুষ্ঠানিভাবে এ অফিসের উদ্বোধন করবেন। প্রকল্প পরিচালক, গণগ্রন্থাগার আধিদপ্তরের মহাপরিচালক ও বিট্রিশ কাউসিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ