শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

শান্তির পতাকা উড়লো আজমিরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

201-660x330আওয়ার ইসলাম: শান্তির পতাকা উড়লো আজমিরে। রাজস্থানে হযরত খাজা মঈনুদ্দীন চিশতি আজমেরি রহ. দরগাহে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব শান্তি সম্মেলন। ভারতে প্রথমবারের মতো এক মঞ্চে সমবেত হলেন সব মত ও পথের মুসলমান। জমিয়তে উলামায়ে হিন্দ সম্মেলনটির আয়োজন করে। সম্মেলনে বিশ্বের নানান দেশের ইসলামি নেতারা উপস্থিত হয়েছিলেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা ক্বারি সৈয়দ মোহাম্মদ উসমান মনসুরপুরী, ও জেনারেল সেক্রেটারি সৈয়দ মাহমুদ আসআদ মাদানী, জমিয়ত কলকাতা সভাপতি মন্ত্রী মাওলানা সিদ্দিক উল্লাহ, বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, দারুল দেওবন্দের মজলিসে আমেলার রুকন মাওলানা রহমত উল্লাহ কাশ্মীরি, আন্দা প্রদেশের সভাপতি মাওলানা পীর শিব্বির আহমদ, কর্ণাটকের সভাপতি মুফতি ইফতেখার আহমদ কাসেমি, মাহারাষ্ট্রের সভাপতি মাওলানা হাফেজ নদীম আহমদ সিদ্দিকী, গুজরাটের সভাপতি মাওলানা রফিক আহমদ, মধ্যপ্রদেশের সভাপতি এড হাজি মোহাম্মদ হারুন, রাজস্থান ইউপি সভাপতি মাওলানা মতিনুল আহ উসমান কাসেমি, সেন্ট্রাল শরিয়া কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মাওলানা মাজউদ্দীন আহমদ কাসেমি, দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ মাওলানা সালমান বিজনুরী নকশবন্দি প্রমুখ।

202

মাজারের প্রধান খাদেম সৈয়দ মঈন সরদার চিশতি ও মাজার সেক্রটারী ওয়াহিদ হুসাইন চিশতি, আন্জুমানে গদিনিশীন পীর আরেফ হুসাইন চিশতি তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উলামায়ে হিন্দকে লাল পাগরী পড়িয়ে দিয়ে ব্যতিক্রমি সংবর্ধনার মাধ্যমে অভ্যার্থনা জানানো হয়।

মাজারের প্রধান খাদেম খাজা আরিফ হুসাইন চিশতি বলেন, এরাই আমাদের আকাবির। মুসলিম হিসাবে এক হয়ে এটাই ভারতের সকল মতের মুসলমানের প্রথম শান্তি সম্মেলন। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঐতিহাসিক দিন। সর্বভারতীয় আলেমরা আজ মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ।

সম্মেলনে দেওবন্দি উলামায়ে কেরাম ছাড়াও রায়লভী, বেরলভী, বদরপুরী, সহ সকল মতাদর্শি উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

এফএফ

পার্কে শিক্ষার্থীদের ডেটিং বন্ধে পুলিশের অভিযান!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ