সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

এই বাড়িটিই বেফাক মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমুম সাদী
অনলাইন এক্টিভিস্ট

jabbar_homeএই বাড়িটির ছবি মাথায় ঘুরপাক খাচ্ছে সারাদিন ধরে। এই বাড়িটি বেফাকের মহাসচিব আল্লামা আবদুল জব্বার জাহানাবাদী রহ. এর।

আমার ধারণা ছিল এতবড় প্রতিষ্ঠানের মহাসচিব, তার বাড়িটি অন্তত পাকা হবে, কমপক্ষে দুই তিন তলা হবে, গ্রামে যেহেতু, অন্তত শান বাঁধানো পুকুরঘাট থাকবে, সারি সারি তাল গাছ সুপোরি গাছ থাকবে, বারান্দার সোফা সেট হবে বিদেশি লেটেস্ট মডেলের এবং অবশ্যই বাসার বাইরে উঠোনের একপাশে দুএকটি দামি গাড়ি দেখতে পাওয়া যাবে।

নাহ, তেমন কিছুই দেখতে পেলাম না।

আপনি আমাকে হতাশ করলেন মাননীয় মহাসচিব।

আপনার তো দেখি কিছুই নাই। জরাজীর্ণ একটি কুঠির রেখে গিয়েছেন আপনি!

অথচ এই অধমের চেনাজানা অনেককেই তো দেখলাম অদৃশ্য গায়েবী পদ্ধতিতে দামি ফ্ল্যাট, দামি গাড়ির মালিক হয়ে গেছেন রাতারাতি। উনারাও কিন্তু মাদরাসার সাথেই সম্পৃক্ত ছিলেন এবং আছেন।

আপনি এই দুনিয়ায় কিছুই করতে পারেননি।

আপনার কি এই দুনিয়ায় কিছু করার মত মেধা ও যোগ্যতা কম ছিল?

চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠে এক অচেনা বেদনায়।

আমাদের প্রয়োজন দুনিয়ার জীবনে কিছু করার মত অযোগ্য কিছু মানুষের। আপনার মতই অযোগ্য কিছু নেতার, কিছু ব্যক্তিত্বের।

আপনার জীবদ্দশায় চিনতে পারিনি আপনাকে হজরত। খুব দুর্ভাগা উত্তরসূরি আমরা...

আরআর

http://ourislam24.com/2016/11/19/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ