সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

আসছে বাণিজ্য মেলা, খণ্ডকালীন চাকরির প্রস্তুতি নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mug

প্রতিবারের মতো এবারও আগামী বছরের প্রথম দিন থেকেই শুরু হওয়ার কথা রয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গত বছর এই মেলায় সাড়ে পাঁচ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে এক মাসের খণ্ডকালীন কাজের সুযোগ পেয়েছিলেন কয়েক হাজার তরুণ-তরুণী। সে জন্য পড়াশোনার পাশাপাশি যাঁরা খণ্ডকালীন চাকরি করতে চান, তাঁদের জন্য বাণিজ্য মেলাকে বলা হয় খণ্ডকালীন চাকরির তীর্থস্থান। মেলায় প্রতিবছরই প্রচুর দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যারা মেলায় নিজেদের পণ্য বিক্রির পাশাপাশি চালায় প্রতিষ্ঠানের প্রচারও। আর তাই মেলা চলাকালীন ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিয়ে নিজেদের পণ্য বিক্রয় ও সঠিকভাবে উপস্থাপন করার জন্য বেশির ভাগ প্রতিষ্ঠানই তাদের নিয়মিত কর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক চুক্তিভিত্তিক খণ্ডকালীন কর্মী নিয়োগ করে থাকে। মেলা উপলক্ষে প্রতিবারের মতো এবারেও বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই শুরু করেছে তাদের খণ্ডকালীন কর্মী নিয়োগ-প্রক্রিয়া। খোঁজ নিয়ে সেসব প্রতিষ্ঠানে মেলা চলাকালীন খণ্ডকালীন কর্মী হিসেবে যোগ দিতে পারেন আপনিও।

শিক্ষাগত যোগ্যতা

বাণিজ্য মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে যাঁরা খণ্ডকালীন ভিত্তিতে কাজ করে থাকেন, তাঁদের একটি বড় অংশই আসে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের মধ্য থেকে। এ ব্যাপারে ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এম মাহমুদুল হক জানান, বাণিজ্য মেলায় খণ্ডকালীন কর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁরা শিক্ষার্থীদেরই বেশি অগ্রাধিকার দেন। বিশেষ করে সদ্য স্নাতক অথবা বর্তমানে যাঁরা স্নাতক সম্পন্ন করছেন, নিয়োগের ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেন তাঁরা। তবে এইচএসসি পাস করা প্রার্থীদেরও নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দেওয়া হয় বলে জানান তিনি।

বাড়তি যোগ্যতা

বাণিজ্য মেলায় কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রয়োজন হয় কিছু বাড়তি যোগ্যতারও। এ ব্যাপারে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, মেলায় কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যোগাযোগের দক্ষতা, উপস্থাপনার কৌশল, স্মার্টনেস, উপস্থিত বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয় খà