সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

কয়েকটি স্ট্যাটাস যা আপনি ফেসবুকে দিতে পারেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

facebook-statusআওয়ার ইসলাম: ফেসবুক দুনিয়ায়  আজকাল চলছে চ্যাটিং যুগ। একসাথে স্ট্যাটাসেরও অন্যতম যুগে আছে মানুষ। ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা বাজে স্ট্যাটাসও দিয়ে ফেলি। তাই আর নয় বাজে স্ট্যাটাস। আজ থেকে আসুন আমরা ঘটা করে কিছু ভালো স্ট্যাটাস দেই।

১. মানুষ সদা ‘মৃত্যু’ থেকে বাঁচার চেষ্টা করে,  ‘জাহান্নাম’ থেকে নয়, অথচ মানুষ চাইলে ‘জাহান্নাম’ থেকে বাঁচতে পারে বটে কিন্তু ‘মৃত্যু’ থেকে নয় ।

২. শত রহস্যে ঘেরা সংসারের এ রঙ্গমঞ্চে প্রতিনিয়তই বিবর্তন ঘটছে জীবন নাটকের দৃশ্যপট, কখন যে কার ভাগ্যে কোন অধ্যায়ের অভিনয়ের পালা আসে তা কি কেউ আগাম বলতে পারে?  যিনি সবার অাড়ালে থেকে সৃষ্টির প্রতিটি জিনিস নিয়ন্ত্রণ করছেন তিনি ব্যতিত আর কার সাধ্য আছে তার কুদরতের ভেদ উন্মোচন করে?

৩. তুমি যদি পারো একজন আলেম হও। যদি তা না পারো, তবে দ্বীনের বাগানের একজন ছাত্র হও। যদি তা না পারো, তাহলে তাদের প্রতি ভালোবাসা দেখাও। যদি তুমি তাও না পারো তাহলে অন্ততপক্ষে তাদের ঘৃণা করো না।  --হযরত উমর ইবনে আবদুল আজিজ রহ.

৪. মক্কার বাগানে ফুটিল এক ফুল,নাম রাখিল তার মুহাম্মদ রাসূল। সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে, আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে।

৫. মৃত্যু কি তোমার প্রতিশ্রুত সময় নয় ? সুতরাং তোমার কি প্রস্তুতি আছে!  চুলের শুভ্রতা কি তোমাকে ভীতি প্রদর্শন করেনি?  সুতরাং তোমার কি অজুহাত রয়েছে!  কবরে কি তোমার শয্যা হবেনা?  তখন তোমার কি বক্তব্য থাকবে! আল্লাহর কাছে কি তোমার প্রত্যাবতন হবে না? তখন তোমার সাহায্যকারী কে হবে!

৬. মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দু'চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর,  আপন হবে নামাজ, রোজা অন্ধকার কবর।

৭. ‘ঐ সকল নারী জাহান্নামী, যারা কাপড় পরেও উলঙ্গ থাকে।’

—বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ