শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হরিণের লাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

36407342_303আওয়ার ইসলাম: রজার বি. ভিডিওটি আপলোড করেন ২০১১ সালের ২০ মার্চ৷ সেই থেকে প্রায় তিন লাখ ত্রিশ হাজার মানুষ ইউটিউবে ভিডিওটি দেখেছেন৷

জায়গাটা খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র বা ক্যানাডার কোনো ছোট শহর৷ কাঠের বেড়ার বাইরে ঢালু ছাদের বাড়িঘরগুলো দেখলে ইউরোপের কথাও মনে হতে পারে; আর বরফ তো ইউরোপেও পড়ে৷ জঙ্গল না হলেও, বনের ধারে বাড়ি৷ সেই বাড়ির ব্যাকইয়ার্ড বা পিছনের আঙিনা, কিন্তু ফুটবল খেলার মাঠের মতো বড় ও প্রায় সেই পরিমাণ ন্যাড়া৷ মাঝখানে একটা বাচ্চাদের খেলার জায়গা, সেখানে স্লিপও আছে৷ চতুর্দ্দিকে প্রায় ছয় ফুট উঁচু কাঠের বেড়া৷

ভিডিওটি যারা আপলোড করেছেন, তারা লিখছেন হরিণটা নাকি বেড়া ডিঙিয়ে আঙিনা, অর্থাৎ ব্যাকইয়ার্ডে ঢুকে পড়েছিল৷ তারপর ঘণ্টার পর ঘণ্টা গেট খোলা রাখা সত্ত্বেও সে বেরোয়নি বা পালায়নি৷ শেষে সেই হরিণ সুইমিং পুলের বড় বেশি কাছে চলে আসছে দেখে বাড়ির মালিক ও ভিডিওধারী হরিণটাকে গেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ তার পরিবর্তে হরিণটি বেড়ার উপর দিয়ে আর একটি লাফ দিয়ে উধাও হয়৷

সূত্র: ডি ডব্লিউ

 

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ