বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পর্নোগ্রাফি বন্ধ হচ্ছে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

no-pornআওয়ার ইসলাম: ইতোমধ্যে বাংলাদেশে ইন্টারনেটে পর্নোগ্রাফি বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কনটেন্টের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত এবং এগুলো বন্ধের প্রস্তাবনা তৈরি করবে।

সোমবার সচিবালয়ে ‘অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা’ শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান।

তিনি বলেন, ‘তালিকা ও কারিগরি প্রস্তাবনা পাওয়ার পর এসব বন্ধের প্রক্রিয়া শুরু হবে।’

এদিকে ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেট বন্ধে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মহাপরিচালককে আহবায়ক করে গঠিত এই কমিটিতে টেলিযোগাযোগ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটরসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও থাকছেন।

বিটিআরসির হিসাবমতে, গত আগস্ট মাস পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ২২ লাখের বেশি। এর মধ্যে ৫ কোটি ৮৩ লাখের বেশি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

প্রতিমন্ত্রী জানান, আপত্তিকর ওয়েবসাইট বন্ধ করার নির্দেশনার পরও কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) যদি এসব বন্ধ না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ