শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

অভিনন্দন আওয়ার ইসলাম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ
সম্পাদক, প্রয়াস

ourislam24অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কিংবদন্তিতূল্য আলেম মাওলানা আবদুল জব্বার রহ.  এর স্মরণসভা। অনুষ্ঠানে একজন দর্শক ও শ্রোতা হিসেবে আমিও উপস্থিত ছিলাম। কাছ থেকে দেখলাম এ উদ্যোগ।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডে দীর্ঘ ৩৮ কাজ ধরে কাজ করে যাওয়া ব্যক্তিটি ২৭ বছর মহাসচিবের পদ ধরে রেখেছিলেন। সুখে-দুখে আগলে রেখেছেন কওমি শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। সেই মহান মানুষের প্রয়াণে স্মরণসভা বেফাকের উদ্যোগেই হওয়ার কথা ছিল। জানিনা বেফাক এটি করবে কিনা। কিন্তু অনলাইন পোর্টাল আওয়ার ইসলাম প্রথম স্মরণসভার আয়োজন করে আমাদের দায় কিছুটা হলেও শোধ করল।

আমরাতো এই মানুষটির শ্রমের অনেক ফসল ভক্ষণ করেছি। পেয়েছি অভিভাবকের মতো স্নেহ ভালোবাসা। তাকে নিয়ে আওয়ার ইসলাম এমন উদ্যোগ নেবে জেনে বিস্মিত হয়েছি।

প্রতিদিন জিতুন ৩০০ টাকার বই, ক্লিক করুন এখানে

বিস্ময়ের ঘোর লাগা নিয়ে মিরপুর থেকে চলে আসি জাতীয় প্রেসক্লাবে। বিকাল ৩টায়। আসার পর আরো বিস্মিত এবং আমোদিত হলাম জাতীয় পর্যায়ের মনীষীগণের উপস্থিতি দেখে। সকলের বক্তব্যে আওয়ারের কৃতজ্ঞতাও ফুটে ওঠেছে বেশ।

স্মরণসভায় আমন্ত্রিত জাতীয় পর্যায়ের বক্তাদের বক্তব্যে প্রয়াত মহাসচিবকে নিয়ে বড় ধরনের কিছু উদ্যোগ নেয়ার আহবান ও প্লেস সৃষ্টি করতে পেরেছে আওয়ার ইসলাম সে জন্য পোর্টালটিকে তরুণ প্রজন্মের পক্ষ থেকে আন্তরিক অভিন্দন ও ভালোবাসা জানাই।

আরেকটি বিষয় না বললেই নয়, আওয়ার ইসলাম- ইসলাম, মানবতা, দেশ ও ধর্মের সমন্বয় ঘটিয়ে যে সার্বজনিন সাংবাদিকতার চর্চা আমাদের ভেতর গেঁথে দিয়েছে তা অতুলনীয় এবং শিক্ষণীয়। যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা কোথাও পেতাম না সেগুলো এখন অনায়াসে পাই আওয়ার ইসলামে। আমাদের আকাঙ্ক্ষা ও চাহিদা আমাদের মতো করেই তুলে দিচ্ছে আওয়ার ইসলাম কর্তৃপক্ষ। সুতরাং সেলুট আড়ালের এই মানুষগুলোকে।

এআর

http://ourislam24.com/2016/12/01/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%82%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ