আমিনুল ইসলাম হুসাইনী
মিয়ানমারে 'অহিংস' নামধারী বৌদ্ধসন্ত্রাসীরা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর এই যে এত নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে, নির্বিচারে তাদের হত্যা করছে, ঘর-বাড়ি আগুনে জ্বালিয়ে দিচ্ছে, লুণ্ঠন করছে মুসলিম নারীদের ইজ্জৎ, বিতাড়িত করছে তাদের ভিটেমাটি থেকে। তার কি কোনো প্রতিকার নেই?
অবুঝ শিশুগুলোর নিষ্পাপ চেহারার মায়াবী চাহনিতে কারো মনে কি সামান্য করুনারও উদ্রেক হয় না? কেঁদে কি ওঠে না কারো অন্তর? কোথায় হে বিশ্ব মানবতাবাদী নেতৃবৃন্দগণ, মজলুম এই মানুষগুলোর অার্তনাদ কি অাপনারা শুনতে পাচ্ছেন? এখানে রোহিঙ্গা মুসলমানদের প্রতিটি দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়। রাতগুলোতে নামছে আতঙ্কের অন্ধকার। মজলুম রোহিঙ্গাদের ক্রন্দনে অাজ ভারি হয়ে ওঠেছে মিয়ানমারের আকাশ। নদীগুলো রূপান্তরিত হয়েছে লালে লাল দরিয়ায়। দীর্ঘকাল যাবত এই মানুষগুলো বৌদ্ধদের সৃষ্ট নরকে জ্বলছে।
মিয়ানমার সরকার তথাকথিত 'জাতিশুদ্ধি অভিযান' নামে নিরপরাধ মুসলমানদের ওপর এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অাসছে। সম্প্রতি তাদের সেই অমানুষিক নির্যাতনের মাত্রা এতটাই নির্মম হয়েছে, যার নিন্দা জানানোর ভাষা খুঁজতে গেলে অভিধানকেও অক্ষমতা স্বীকার করতে হয়। মিয়ানমার সরকার তাঁদের সে দেশের নাগরিক বলে অস্বীকার করছে।
কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। এই উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বপ্রথম যে কয়টি এলাকায় মুসলিম বসতি গড়ে ওঠে, আরাকান (বর্তমানে রাখাইন) তার মধ্যে অন্যতম। রোহিঙ্গারা সেই আরাকানী মুসলমানেরই বংশধর। কথিত আছে, ৭৮৮-৮১০ খ্রিস্টাব্দে কয়েকটি বাণিজ্য বহর রামব্রী দ্বীপের তীরে এসে এক সংঘর্ষে ভেঙে পড়ে। জাহাজের আরবীয় মুসলমানেরা ভাসতে ভাসতে কূলে পৌঁছে বলে 'আল্লাহর রহমে বেঁচে গেছি।' সেই ‘রহম’ থেকেই তাদেরকে রোহিঙ্গা নামে অভিহিত করা হয় বলে ধারণা করা হয়। ইতিহাস বলে, ১৪৩০ সালে আরাকানে স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত মুসলিম শাসন দুইশ বছরেরও অধিককাল পর্যন্ত স্থায়ী ছিল। এ সময়ে প্রায় প্রত্যেক রাজাই মুসলমানদের অাদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের বৌদ্ধ নামের সাথে একটি মুসলিম নাম ব্যবহার করেছেন। ফারসীকে সরকারি ভাষা হিসেবে চালু করেছেন। মুসলমানদের অনুকরà¦