আতাউর রহমান খসরু, আলেম ও সাংবাদিক
নামাজে মন বসছে না কিছুতেই? দিন কেটে যায় মাস চলে যায় কিন্তু কুরআন তেলাওয়াতের ইচ্ছে জাগে না মনে? পান-সিগারেট আড্ডায় উড়ে যায় হাজার টাকা কিন্তু অসহায় পথিক, অভুক্ত ভিখারি দেখলে মেজাজ বিগড়ে যায়? অন্যায় ও পাপ করে করে জীবন ক্লান্ত তবুও দমে না পশুমন? পশুত্বের বশে স্বস্তি নেই কিছুতেই? সুখের সব উপকরণ থাকার পরও মনে হয় পৃথিবীতে সবচেয়ে অসুখী আমি?
ভাববেন না, এ শুধু আপনার অবস্থা। এ রোগ আমার, আপনার, আমাদের সবার। এ আমাদের ঈমানের সাধারণ চিত্র। প্রতিদিন পাপের পদভারে মরে যাচ্ছে আমাদের সুস্থ্য জীবনবোধ। থেমে যাচ্ছে ঈমানের আলোক প্রবাহ। পাপের খড়ায় মরু হয়ে যাচ্ছে জীবন নদীর দুপাড়। আমরা যেমন বঞ্চিত হচ্ছি জাগতিক জীবনের সুখ ও স্বস্তি থেকে, তেমন ফিরে যাচ্ছি প্রভুর দরবারে খালি হাতে। অথচ আমরা কতো নির্বিকার! আমাদের অন্ধ মোহ আর বিপথগামিতা দেখে দয়ালু প্রভু আমাদের বলছেন, ‘কোথায় যাচ্ছো তোমরা!?’ ফিরে এসো আমার আনুগত্যের শীতল ছায়ায়, অনুগ্রহের বিস্তৃত প্রাঙ্গণে। আমি তোমার পথ চেয়ে আছি। তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত আমি। তুমি প্রস্তুত তো আমার ভালোবাসায় সিক্ত হতে?
আসুন! ঈমানের স্বাদ নিন!! ফিরে আসুন জীবনের সবুজ উপত্যকায়। অপার্থিব সুখ, সীমাহীন স্বস্তি ও গভীর আস্থা-ভালোবাসায় আনন্দময় করুন জীবনকে। হ্যা, ঈমানের স্বাদেই কেবল জীবন প্রফুল্ল হতে পারে, প্রশান্তি পেতে পারে মন। কিন্তু ঈমানের স্বাদই বা কী? আর কীভাবে তা অর্জন করা সম্ভব? ইমাম নববি রহ. বলেন ‘ঈমানের স্বাদ হলো, আল্লাহর আনুগত্যে প্রশান্তি পাওয়া, আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি লাভে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এবং পৃথিবীর সবকিছুর উপর তাকে অগ্রাধিকার দেয়া। আল্লাহ ও রাসুল সা. এর আদেশ-নিষেধ পরিপালনের মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা।’
[আবুল আ’লা মুহাম্মদ আবদুর রহমান মুবারকপুরি রহ., তুহফাতুল আহওয়াজি, খ--৭, পৃষ্ঠা-৩১২]
আর তা
অর্জনের পথ হলো, আল্লাহ ও তার রাসুল সা. এর প্রেমের সঞ্জীবনী পানে মনকে সুস্থ্য-সবল করে তোলা। ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে নিজেকে আল্লাহর রঙে রঙিন করা। জীবনে ও মননে আল্লাহ ও রাসুল সা. কে ভালোবাসার সর্বোচ্চ স্থান দিতে পারলেই কেবল আমাদের মোহমুক্তি ঘটবে, আমরা মুক্তি পাবো কলুষিত জীবনের যন্ত্রণা থেকে। লাভ করবো ঈমানের স্বাদ, অভাবনীয় সুখ ও সমৃদ্ধি। জাগতিক মোহ-ই পাপের আকর। আর পাপে বিপর্যস্ত হয় মন ও জীবন। ঈমানের রঙে মন রাঙালে, আল্লাহর নির্দেশে জীবন চালালে, পৃথিবীর কোনো মোহ আচ্ছন্ন করবে না আমাদের, কোনো বিপদে কাঁপবে না হৃদয়। হতাশা আসবে