সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


উইকিপিডিয়ায় মাওলানা আবদুল জব্বার রহ.-এর জীবনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul_jabbar7

আওয়ার ইসলাম : মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া প্রকাশ করেছে বাংলাদেশ কওমি মাদরসা শিক্ষা বোর্ড- বেফাকের মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার রহ.এর জীবনী। আওয়ার ইসলামের পাঠকের জন্য উইকিপিডিয়ায় প্রকাশিত জীবনীটি হুবহু পত্রস্থ করছি। 

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সম্মানিত মহাসচিব আল্লামা আব্দুল জাব্বার জাহানাবাদী রহঃ জীবন ও কর্ম

নাম আবদুল জব্বার, পিতার নাম শেখ নাসিরুদ্দীন। তিনি ১৯৩৭ সালে বর্তমান খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার কচুয়া থানার সহবত কাঠি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পাঁচ ভাই ও এক বোন। দেখতে সুন্দর এই ছোট শিশুটি ছোট বেলা থেকেই ছিল সবার আদরের পাত্র। মেধা ও পরিশ্রমের নিশানটা তার ছোট বেলা থেকেই ছিল। পরিবারের তার সমবয়সী অন্য কাউকে অর্পণ করা একটা দায়িত্ব আঞ্জাম দিতে যদি সময় লাগতো আধঘণ্টা ছোট্ট আবদুল জব্বার তা করে দিত পনের মিনিটের মধ্যে। বেশ চঞ্চল ও নিরলস ছিলেন তিনি সেই ছোট বেলা থেকে।

ইসলামের প্রথম ডাকটি সত্যিকার অর্থেই বোধয় তিনি পেয়েছিলেন জন্মের পর তার কানে দেয়া আযানের মাধ্যমেই। যেন তখন থেকেই তিনি চিনতে ও বুঝতে পেরেছিলেন আল্লাহ ও তার প্রিয় রসুলকে। অবশ্য গতানুগতিক ভাবে তার পড়াশুনার হাতেখড়ি হয়েছিল তার পরিবার থেকেই। অ, আ, ও আলিফ, বার শিক্ষা তিনি প্রথমে পরিবারের কাছ থেকেই পেয়েছিলেন । তারপর গ্রাম্য মকতব পরে বাগেরহাটে বেশকিছু দিন পড়াশুনা করেন। তারপর ঢাকায় এসে তিনি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ ও বড়বড় মনিষীদের সান্নিধ্য অর্জন করেন। তিনি দাওরা ফারেগ হন ঢাকার বড় কাটারা মাদরাসা থেকে।

এই মহা মনিষী জীবনে অনেক বড়বড় আলেমদেরকে শিক্ষক হিসেবে পেয়েছেন। তখনকার সময়ের কালজয়ী অনেক আলেমদের আস্থাভাজনও ছিলেন তিনি। তাদের মধ্যে রয়েছে, ১. প্রখ্যাত আলেমে দ্বীন উম্মাহর জন্য নববী আদর্শের প্রতিচ্ছবি, তৎকালীন খেলাফত মজলিসের আমীর হযরত মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.। ২. হযরত আশরাফ আলী থানবী রহ এর খলিফা ঢাকার কওমি মাদরাসার জনক হযরত শামছুল হক ফরিদপুরী রহ ৩. শায়খুল হাদীস আল্লামা আযিযুল হক রহ ও ৪. পিরজী হুজুরের মত উস্তাদ ও রাহবার তিনি পেয়েছিলেন।

তার কর্মজীবন ছিল স