বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কবরস্থান স্থানান্তর প্রসঙ্গে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kobor3

মুফতি আবদুল্লাহ 
প্রশ্ন : আমার কাকা ৮ই আগস্ট ২০১৪ ইং, রোজ শুক্রবার বেলা ২টা ২০মিনিটে ইন্তেকাল করেন। বর্তমান কবরস্থান নিচু এবং দুটি পুকুরের মধ্য আইলের ওপর হওয়ায় সামান্য বর্ষাতে কবরস্থানটি প্লাবিত এবং ভেঙে পড়ার মুখে। অধিকন্তু কবর এর খুবই সন্নিকটে দুটো টয়লেট অবস্থান করার কারণে কবরস্থানের পবিত্রতা রক্ষা করা খুবই দুষ্কর হয়ে পড়েছে।  অতএব, কবরস্থানটি স্থানান্তরে আপনার সু-পরামর্শ কামনা করছি। মুহা. কামরুজ্জামান, খুলনা

জবাব : প্রশ্নোক্ত কোনো কারণই কবর স্থানান্তরের জন্য ওজর হিসেবে গণ্য হবে না। তাই ওইসব কারণে কবরটি স্থানান্তর করা বৈধ হবে না। বরং তা যথাস্থানে রেখেই যথাসম্ভব রক্ষণাবেক্ষণ করতে হবে। কখনো ভেঙে গেলে তা পুন: মাটি দ্বারা ঢেকে দিতে হবে। আর টয়লেটের অপবিত্রতা থেকে রক্ষা করতে প্রয়োজনে কবর ও টয়লেটের মাঝে উঁচু দেয়াল দেয়া যেতে পারে।
(ফাতাওয়া শামি : ২/২৩৯, ফাতহুল কাদির : ৩/৪২৯)

আআ