রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

অতিথি সাইদীর নাতি, মাহফিল পণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
ফটিকছড়ি চট্টগ্রাম

mahfil2যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত মাওলানা দেলোয়ার হোসাইন সাইদীর নাতিকে অতিথি করায় ফটিকছড়ি উপজেলাধীন কাঞ্চননগর ইউনিয়নে এক তাফসিরুল কুরআন মাহফিলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

কাঞ্চন নগর দাখিল মাদরাসার প্রয়াত প্রিন্সিপ্যাল আলহাজ্ব মাজহারুল হক চৌধুরীর ফাতেহা ও ইসালে সওয়াব উপলক্ষ্যে আয়োজিত এই মাহফিলে ১৪৪ ধারা জারি করা হয়।

মাহফিল আয়োজক ও প্রয়াত মাজহারুল হক চৌধুরীর পুত্র আলহাজ্ব আব্দুল মান্নান চৌধুরী জানান,  আমার পিতার ইসালে সওয়াবের নিয়তে পারিবারিক উদ্যোগে আগামী ৬-৭ ডিসেম্বর এই মাহফিলের তারিখ ঠিক করেছিলাম। এতে  মুফাসসির হিসেবে আমন্ত্রণ করা হয়েছিলো দেলোয়ার হোসাইন সাঈদীর নাতি নুরুল ইসলাম কাশেমী ও কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি। মাহফিলকে ঘিরে ফটিকছড়ির দলমত নির্বিশেষে সকল মুসলমানের মাঝে আগ্রহের সৃষ্টি হয়েছিলো। কিন্তু স্থানীয় নেতাদের ইশারায় প্রশাসন তাতে ১৪৪ধারা জারি করে।

তিনি বলেন, ওরা প্রথমে দেলোয়ার হোসাইন সাঈদীর নাতির ব্যপারে প্রশাসন আপত্তি জানালে আমরা তার সিডিউল বাতিল করে দিই কিন্তু তাতেও প্রশাসন আইনের সিদ্ধান্ত পাল্টায়নি। বরং মাহিফল করলে ছাত্রলীগ হামলা করবে বলে সতর্ক করে দেন।

বিষয়টি নিয়ে কাঞ্চন নগর এলাকায় বিরাজ করছে অজানা আতঙ্ক। তবে ফটিকছড়ি থানার ওসি ইউসুফ মিয়া ১৪৪ ধারা জারির ঘটনা অস্বীকার করেছেন এবং মাহফিল বাতিল করা হয়নি বলেও জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ