সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ঈমান শক্ত করুন : অভিনেত্রী শবনম ফারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iman4
জুলফা ইসলাম : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিড়ম্বনার শিকার হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গত বৃহস্পতিবার ফেসবুকে তার পোস্ট করা একটি ছবিতে নোংরা মন্তব্য করেন কয়েকজন ভক্ত। পরে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এসব মন্তব্যের কড়া জবাব দেন নায়িকা।   ভিডিও বার্তায় শবনম ফারিয়া বলেন, ফেসবুকে আমার ছবি আপলোড নিয়ে নানা জনের মন্তব্যে আমি সত্তিই অবাক। বাজে মন্তব্যগুলো যখন আমার এডমিন ডিলিট করছিল, তখন আমি বললাম ডিলিট করো না। আমি দেখি মানুষ কত নিচে যেতে পারে।

শবনম ফারিয়া বলেন,  ফোলহাতা জামা, সারা গা ঢাকা শরীর দেখে যদি আপনাদের সমস্যা হয়; তাহলে আপনারা এই ঈমান  নিয়ে পুলসিরাত পার হবেন কি করে? আর আমাদের ধর্মে বলে ছেলেদের নজর  খুব অবনত রাখতে। আমাদের ধর্মে বলে, কজন মেয়ের দিকে  একবারই তাকানো যায়, সেকেন্ট টাইম তাকাতে হয় না।

বিপরীতে আপনাদের ঈমান যদি এতটাই  শক্ত হয় তাহলে ফেসবুকে মডেল নায়িকাদের অনুসরণ করেন কেন?  এটা তো বিশাল গোনাহ।

শবনম ফারিয়া  আরও বলেন,  কে বুকে ওড়না দিল, না দিল তাতে আপনাদের কী আসে যায়? আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, বোনও না। তো আমি কী ছবি দিলাম কী করলাম তাতে আপনাদের এতো মাথা ব্যাথা কেন? আমার বাবা-মা, বোন সবাই তো হজ করা। তাদের তো কোনো সমস্যা নাই। আপনাদের এতো সমস্যা কেন। আমারও তো অনেক কিছুই ভালো লাগে না। সেগুলো আমি ইগনোর করি। আপনার ভালো না লাগলে আপনিও সেগুলো ইগনোর করুন।

ঈমান শক্ত করুন, এই ঈমান নিয়ে পুলসিরাত পার হতে পারবেন না। যেসব ঈমান আপনারা দেখান এগুলো ঈমান না।

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ