রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফুলেল শুভেচ্ছায় ভাসলেন জাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafez_jakariaআওয়ার ইসলাম: বাহরাইনে ১৪তম শেখ জুনাইদ আলম আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় বিভাগে প্রথম স্থান অধিকার করে রোববার ঢাকায় ফিরেছেন হাফেজ জাকারিয়া। দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় বিমানবন্দরে তার বাবা হাফেজ নাজমুল হাসান ও প্রিয়জনরা উপস্থিত ছিলেন।

হাফেজ জাকারিয়া ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরান ওয়াস সুন্নাহ মাদরাসার শিক্ষার্থ।  হলি কোরান কাস্টডি সোসাইটি বাহরাইনের আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা জুফের আল ফাতেহ ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় শাখা থেকে ৫৭টি দেশের শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছিল। তবে সবাইকে পেছনে ফেলে ১ম স্থান অধিকার করেন জাকারিয়া। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ।

জাকারিয়া এর আগে জর্ডান, মিশর, কাতার, কুয়েত ও দুবাইসহ বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ