সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


খৃষ্টপরবর্তী ফিলিস্তিন ও ফিলিস্তিনে ইহুদি বসবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবের চৌধুরী

one_minit4খৃষ্টবর্ষ। নবী ঈসা আ. এর জন্ম। একই সময়ে তিনজন নবী- ঈসা, যাকারিয়া, ইয়াহয়া আ.। ফিলিস্তিন এলাকা তখন রোমানদের অধীনে। শুধুমাত্র ধর্মীয় বিষয় ও বিচারকার্যক্রম ইহুদি ধর্মীয় ব্যাক্তিত্বদের হাতে রেখে ৬খৃষ্টাব্দে এ এলাকা থেকে ইহুদিদের স্বায়ত্তশাসন রহিত করে পূর্ণ ক্ষমতা আবার রোমানরা সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ২৬ সালে লিস্তিনের উপশাসক হিসেবে আসে রোমান বংশদ্ভূত এক লোক। আপন ভাতিজিকে বিয়ে করতে বাধা দেওয়ায় সে ইহুদিদের যোগসাজশে ইয়াহয়া ও যাকারিয়া আ. কে হত্যা করে। ফলে সেসময় ফিলিস্তিনে ইহুদিদের মধ্যে নবী হিসেবে বেঁচে থাকেন শুধু ঈসা আ.। তিনি ইহুদিদের বিকৃতি থেকে সঠিক পথে আনার জন্য প্রানান্তকর চেষ্টা করতে লাগলেন। তাঁর মুষ্টিমেয় কিছু অনুসারী ও হাওয়ারী তথা একান্ত সহচর তৈরি হলো।

একপর্যায়ে যাজকরা তাঁকে হত্যার ষড়যন্ত্র করলে আল্লাহ তাআলা আরেকজনকে তার মত চেহারা দিয়ে তাকে আকাশে উঠিয়ে নেন। যাজকরা সেই আরেকজনকে ঈসা মনে করে শূলিতে চড়িযে হত্যা করে। এরপর তার অনুসারী ও হাওয়ারীদের উপর হত্যা যজ্ঞ চালায় ও তাদেরকে ফিলিস্তিন থেকে উৎখাত করে। অনুসারীদের কেউ কেউ রুম দেশে এসে আশ্রয় নেয়। তাদের মাধ্যমে রুমে গোপনে খৃষ্টবাদের চর্চা হয়।

৩৬ খৃষ্টাব্দে সে উপশাসক মারা গেলে অনুসারীরা আবার ফিলিস্তিনে দাওয়াতের কাজ শুরু করলে ইহুদিরা আবারো তাদেরকে মেরে দেশ থেকে ভাগিয়ে দেয়। এসময়ে রোমে পুল এর আত্মপ্রকাশ হয়। সে খৃষ্টান সেজে ঈসা আ. এর নামে নানা মিথ্যা কথা ছড়িয়ে দেয় এবং তাঁর আদর্শের মধ্যে ত্রিত্ববাদসহ নানা ধরণের সীমাহীন বিকৃতি ঘটায়। এভাবেই ঈসা আ. এর ইসলামের দাওয়াতকে বিকৃত করার ভেতর দিয়ে ইহুদিদের থেকে খৃষ্টবাদ নামে সম্পূর্ণ নতুন একটি ধর্মের সূচনা হয় যাকে সত্যিকার অর্থে খৃষ্টবাদ না বলে পৌলবাদ বলা উচিত।

৬৬ ও ১৩৬ সালে ইহুদিরা রোমান শাসনের বিরুদ্ধে জেরুজালেমকেন্দ্রিক বিদ্রোহ করলে প্রথমবার সেনাপতি টিটাস এবং দ্বিতীয়বার সম্রাট হাদেফিয়ান এ বিদ্রোহকে শক্তহাতে প্রতিরোধ করে এবং ইহুদীদের উপর ধ্বংসযজ্ঞ চালায়। সম্রাট হাদেফিয়ান কুদস তথা জেরুজালেমের ইহুদীদের সকল দূর্গ ও নিদর্শানাদি মুছে দিয়ে সেখানে অনেক নতুন স্থাপনা ও মন্দির বানান এবং এ শহরের নাম পাল্টে নতুন নাম রাখà§