বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এসেছে এক ভিখারি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

۞  সালাহউদ্দীন জাহাঙ্গীর

jamshed7

আমার ল্যাপটপে মাওলানা তারিক জামিল সাহেবের সাম্প্রতিক বয়ানের একটি ক্লিপ আছে। ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের কোনো এক দীনি মজলিসে বয়ান করেছিলেন। বয়ানের বিষয়বস্তু- কিছুদিন আগে করাচি বিমানবন্দরে জুনায়েদ জামশেদের ওপর বিদআতিদের অতর্কিত আক্রমণ এবং তাকে অপমানের চেষ্টা। তারিক জামিল সাহেব জুনায়েদ জামশেদের কথা বলছিলেন আর অঝোর ধারায় কাঁদছিলেন। এতো পরিমাণ কাঁদছিলেন যে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিলো। বয়ানের মাঝে মাঝেই তিনি থেমে যাচ্ছিলেন।

এ বয়ানটি যখনই শুনি, আমার চোখও জলে পূর্ণ হয়ে উঠে।

জুনায়েদ জামশেদের মৃত্যুর খবরটা দেখার সঙ্গে সঙ্গে চোখের তারায় প্রথম ভেসে উঠলো তারিক জামিল সাহেবের কান্নাভেজা মুখটা। ভাবলাম, জুনায়েদ জামশেদকে সামান্য অপমানে যে মানুষটি এভাবে কেঁদে উঠেছিলেন, জুনায়েদের মৃত্যু এই মানুষটি কীভাবে সহ্য করবেন? জুনায়েদের এমন মর্মান্তিক মৃত্যুর শোক কীভাবে তিনি কাটিয়ে উঠবেন? আবার যখন মিম্বারে বসবেন, জুনায়েদ জামশেদের কথা যখন মনে পড়বে, তিনি হয়তো মিনিটের পর মিনিট কথাই বলতে পারবেন না। শুধু চোখের অশ্রুজলে লেখা হবে ভালোবাসার কথামালা।

মুফতি তকি উসমানি সাহেবকে আমরা সবাই জানি একজন আইনজ্ঞ হিসেবে, ইসলামি আইনের সবচে অভিজ্ঞজন হিসেবে তিনি বিশ্বব্যাপী পরিচিত। কী কারণে কে জানে, জুনায়েদ জামশেদের জন্য একদিন তিনি একটি গান লিখলেন-

ইলাহি তেরি চৌখাট পর

ভিখারি বন কে আয়া হো...

পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত গায়ক জুনায়েদ জামশেদ ততোদিনে গান-বাজনা ছেড়ে দিয়ে পুরোদস্তুর তাবলিগওয়ালা। ফর্সা গালে ইয়া লম্বা দাড়ি, গায়ে আজানুলম্বা পাঞ্জাবি। এমন বেশভূষার জুনায়েদ যদি ফের গান গায়, মানুষ কীভাবে নেবে বিষয়টি? তাবলিগের ইমেজও তো ক্ষুণ্ন হবে! কিন্তু তকি উসমানির লেখা গান! কীভাবে তিনি ফিরিয়ে দেবেন? গাইলেন। এবং এ গান একসময় সারা পৃথিবীর মুসলিম তরুণদের জাতীয় সংগীতে পরিণত হয়ে গেলো।

এভাবেই জুনায়েদ জামশেদ পরিণত হলেন বিশ্ব মুসলিম তারুণ্যের এক রোল মডেলে।

আরো পড়ুন

঳ পাকিস্তানে বিমান বিধ্বস্ত; যাত্রীদের মধ্যে আছেন জুনায়েদ জামশেদও

঳ থেমে গেল হৃদয় শীতল করা সুর

঳