শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

২৫ঘণ্টায় হবে একদিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

۞ যুবাইর ইসহাক, ফিচার রাইটার, আওয়ার ইসলাম

time2কাউকে যদি প্রশ্ন করেন কত ঘণ্টায় একদিন। অবশ্যই উত্তর দিবে ২৪ ঘণ্টায়। এটা প্রকৃতির নিয়ম এবং এটাই জানি আমরা। কিন্তু বিজ্ঞানীরা পূর্বাভাস দিলেন, ২৫ ঘণ্টায় হবে একদিন।

ডরহম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এবং যুক্তরাজ্যের নওটিক্যাল অ্যালমানাক অফিস ৭২০ খিষ্ট্রপূর্ব থেকে ২০১৫ সাল পর্যন্ত কেলেসটিক্যাল তথ্য তুলনা করে এ দাবি করেছেন। দিন দিন পৃথিবীর কক্ষপথের গতি কমে যাচ্ছে, দিনের দৈর্ঘ্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে ২৫ ঘণ্টায় হবে একদিন।

গবেষকদলটি সকল ঐতিহাসিক রেকর্ডগুলো একসঙ্গে করে কম্পিউটারে মডেলে উপস্থাপন করে হিসাব করে দেখার চেষ্টা করেছেন যে, যদি কক্ষপথে পৃথিবী একই থাকতো তাহলে কোথায় এবং কখন তারা তা দেখতে পেতেন।

এই গবেষণায় সহলেখক লেসলি মরিসন বলেন, ‘এটা খুবই ধীর প্রক্রিয়া এবং এই আনুমান আনুমানিক কারণ জিওফিজিক্যাল বল পৃথিবীর আবর্তনের ওপর দীর্ঘ সময়ের ধ্রুবক হবে না।’

কেউ হয়তো এই সংবাদ শুনে লোভ সামলাতে না পেরে কবে থেকে শুরু হবে জানতে আগ্রহী হচ্ছেন। কিন্তু দু:খের বিষয় হল, অদূর ভবিষ্যতে নয়, বরং প্রায় ২০০ মিলিয়ন বছর পরে এমনটা হবে। এর কারণ হলো, দিনের দৈর্ঘ্য প্রতি ১০০ বছরে মাত্র ২ মিলিসেকেন্ড বৃদ্ধি পাচ্ছে। তাই অতিরিক্ত একটা মিনিট পেতে অপেক্ষা করতে হবে ৬.৭ মিলিয়ন বছর। আর এক ঘণ্টার জন্য অপেক্ষা করতে হবে ২০০ মিলিয়ন বছর।

বিজ্ঞানীদের মতে, নানা কারণ পৃথিবীর আবর্তনে প্রভাবিত করতে পারে। মেরু অঞ্চলে বরফ কমে যাওয়াও গ্রহের এ ধরনের পরিবর্তনের কারণ হতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ