۞ আমিন আশরাফ
রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য উত্তম আদর্শ। তাঁকে দিয়েই দীনে ইসলামকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। তার চরিত্র মাধুরী হলো কুরআনুল কারীম। তিনিই পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক। তিনিই সর্ব উত্তম দয়ার সাগর। তাকেই বলা হয়েছে- কানা আহসানান নাস। তিনিই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সুপুরুষ। তিনিই কানা আজওয়াদান নাস। তিনিই সর্বত্তোম দানশীল। তিনিই অন্য এক পৃথিবী। তার জীবন ও চরিত্র মানবজাতির জন্য মুক্তির এক আলোকজ্বল ফোয়ারা। তাঁর সিরাত পৃথিবীবাসীর এক অনুকরণীয় বস্তু। তাঁকে নিয়ে লিখে জগতে ধন্য হাজারো লেখক সাহিত্যিক ও ঐতিহাসিক। তাঁর জীবন কাহিনী বলে বুজর্গ হয়েছেন পৃথিবীর অনন্য রাহবার। তিনিই পৃথিবীর সেরা নবী, তিনিই সর্বশ্রেষ্ট রাসুল।
তারপর আর কোনো নবী নেই। তাঁর সম্পর্কে বলে, লিখে অনুভব করে, হৃদয়ে ধারণ করে শেষ করতে পারেনি কেউ, কিয়ামত অবধি কেউ পারবেও না। রবিউল আওয়াল মাসে তাঁকে নিয়ে রচিত সেরা পাঁচটি গ্রন্থের আলোচনা তুলে ধরা হলো।
লেখক: গোলাম মোস্তফা
প্রকাশক: আহমদ পাবলিশিং হাউজ
সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখিত ‘বিশ্বনবী’ও একটি অনবদ্য বাঙলাভাষার একটি মৌলিক সিরাতগ্রন্থ। অনন্ত অসীম প্রেমময় তুমি/ বিচারদিনের স্বামী/ যতগুণগান হে চিরমহান তোমারি অন্তর্যামীখ্যাত কবিতার লেখক কবি গোলাম মোস্তফা রচিত বিশ্বনবী গ্রন্থটি।বইটি অনেক দিন যাবত বাঙলাভাষার সিরাত পাঠকদের হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছে। কালজয়ী ও কালোত্তীর্ণ এ বইটি সিরাত-পাঠক ও সংগ্রাহকের কাছে একটি পরিচিত নাম।
যারা সিরাতগ্রন্থের সংগ্রহ করে থাকেন তারা অবশ্যই এ গ্রন্থটি সংগ্রহ করতে ভুলেন না। সাহিত্য মানে অনন্য এ গ্রন্থটি পাঠক আপনি নিয়ে এর পাতায় পাবেন রাসুলে আরাবির জীবনের এক অনন্য অধ্যায়। রবিউল আওয়ালের এ মাসে চলুন নবীজীবনকে নিয়ে আবারো পাঠে বসি। নিজের জীবনে সিরাতের আলোকিত করি। মহান আল্লাহ সবাইকে রাসুলের জীবন থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দিন। আমীন।
মূল: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.
অনুবাদ: আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ.
প্রকাশক: মা