এ এস এম মাহমুদ হাসান
স্টাফ রিপোর্টার
[caption id="attachment_21215" align="aligncenter" width="772"]
হবিগঞ্জের আজিমনগর এমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিজয়ের র্যালি[/caption]
আজ মহান বিজয় দিবস। ৪৫ বছর পূর্বে ১৯৭১ সনের এই দিনে বিজয় লাভ করে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় বাংলার ভ‚খন্ড। বিশ্ব মানচিত্রে স্থান করে করে এ মাতৃভ‚মি। স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ত্রিশ লক্ষ শহিদের বিনিময়ে অর্জিত এ বিজয়কে প্রতিবছর জাতীয়ভাবে পালন করা হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষ এ দিবসটিকে নানান আয়োজনে পালন করে থাকেন। এর ব্যতিক্রম নয় দেশের শীর্ষ শিক্ষাব্যবস্থাপক কওমি মাদরাসাসমূহ। শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামাঞ্চলে, অজপাড়া গাঁয়ের কওমি মাদরাসাসমূহেও থাকে নানা আয়োজন। দেশ মাতৃকার প্রেম-ভালোবাসা ও দেশের প্রতি অগাধ মমতা নিয়ে স্বাধীনতার চেতনা লালন করছে দেশের বৃহত্তর বিদ্যাপিঠ কওমি মাদরাসাগুলো। আওয়ার ইসলাম এর পক্ষ থেকে কওমি মাদরাসা সমূহের আজকের বিজয় দিবসের আয়োজন সম্পর্কে বিভিন্ন মাদরাসায় খোঁজ নেওয়া হয়। প্রায় সকল মাদরাসাগুলোই বিজয় দিবস উপলক্ষে একই ধরনের আয়োজন করেছে।
গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসা স্বাধীনতা যুদ্ধে শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে। বিজয় দিবস উদযাপনে ছাত্রদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
[caption id="attachment_21216" align="aligncenter" width="762"]
মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদরাসায় ছিল আলোচনা সভা সুনামগঞ্জ[/caption]
ঢাকার দারুর রাশাদ, মিরপুরের জামেউল উলুম, মোহাম্মাদপুরের রাহমানিয়া মাদরাসা, ফরিদাবাদ মাদরাসা, মালিবাগ, লালবাগ, যাত্রাবাড়ী মাদরাসাসহ দেশের প্রায় সকল শীর্ষস্থানীয় মাদরাসাসমূহ জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে তরুণ প্রজন্মের ছাত্রদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে।
চট্টগ্রামের পটিয়া মাদরাসা, হাটহাজারি মাদরাসা, মেখল মাদরাসাসহ ছোট বড় প্রায় সকল মাদরাসাই বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজন করেছে।
এছাড়া বিভিন্ন কওমি মাদরাসাসমূহ মহররম ও বিজয় দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ, কুইজ প্রতিযোগিতা, বিনোদন অনুষ্ঠান, ছাত্রদের আবাসিক ও শিক্ষাভবন বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে।
খোঁজ নিয়à