শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সবচেয়ে ধনী গ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gramআওয়ার ইসলাম: খানকার মানুষের প্রত্যেকরই রয়েছে নিজস্ব বাড়ি ও গাড়ি। আরও আছে থিম পার্ক, বিলাসবহুল হাইরাস বিল্ডিং, পর্যটকদের জন্য রয়েছে পাঁচ তারকা মানের হোটেল। এমনকি এই এলাকার আছে নিজস্ব হেলিকপ্টার টেক্সি।

ভাবছেন কোন শহরের কথা বলছি। আপনার ধারণা ভুল প্রমাণ করবে চীনের জিয়াংশু প্রদেশের হুয়াক্সি গ্রাম। এই গ্রামকেই ধরা হয় পৃথিবীর সবচেয়ে ধনী গ্রাম।

এই গ্রামের বাসিন্দাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এক মিলিয়ন ইউয়ানের (চীনা মুদ্রা) বেশি আছে। এদের বার্ষিক গড় আয় ১ লাখ ২২ হাজার ৬০০ ইউয়ান।

চীনের অন্যতম সেরা পর্যটন স্থান এই হুয়াক্সি। পর্যটন শিল্প দিয়েই তারা আজ এই অবস্থানে। এখানে কোন বাসিন্দা নতুন আসলে প্রশাসনের পক্ষ থেকেই তাকে বাড়ি গাড়ি দেয়া হয়। শুধু শর্ত একটাই গ্রাম ছেড়ে চলে গেলে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

চীনের সাংহাই শহর থেকে মাত্র দুই ঘন্টা সময় লাগে এই গ্রামে যেতে। তবে যেতে হবে গ্রামের নিজস্ব হেলিকপ্টার টেক্সি দিয়ে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ