বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

৯৬৫ মসজিদে উড়লো জাতীয় পতাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosjid_flagআওয়ার ইসলাম: বিজয় দিবস উপলক্ষ্যে এই প্রথম দেশের ৯৬৫ মসজিদে উড়লো জাতীয় পতাকা। এর মধ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাতেই ৫৯টি মসজিদে উড়ানো হয় পতাকা।

জানা গেছে, ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত মসজিদগুলোতে আয়োজন করা হয় জাতীয় পতাকা উত্তোলন দোয়া মাহফিলের।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মসজিদগুলোতে প্রথমবারের মতো উত্তোলন করা হয় জাতীয় পতাকা। আর শহীদের স্মরণে আয়োজন করা হয় মিলাদ এবং বিশেষ দোয়া মাহফিল।

এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন সিরাজঞ্জের উপ-পরিচালক বজলুল করীম জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের সম্মানে সারা দেশের ৯৬৫টি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

তিনি আরো জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে আলেম সমাজকে অবহিত করতে ইসলামিক ফাউন্ডেশন এ পদক্ষেপ গ্রহণ করেছে।

তালম নগরপাড়া মসজিদের ইমাম ও সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন, ৭১ সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের সম্মানে মসজিদে পতাকা উত্তোলন করে ভালো লাগছে।

তিনি বলেন, মহল্লাবাসীদের নিয়ে আনন্দঘন পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের রুহের মাগফিরাতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল করেছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ