বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

সিরিয়া সংকট, দায়ী কারা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ নোমান
কায়রো

halab3

হালব। বিধ্বস্ত রক্তাত্ত এক ভীতিকর জনপদ। দীর্ঘ চার বছর কঠিন সংগ্রামের মধ্য দিয়ে টিকে থেকেও শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হল। রাশিয়ানরা, সিরিয়ার সরকারি বাহিনী আর ইরানি মিলিশিয়ারা পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। যে কোন মূল্যে তারা হালবের দখল নিতে চায়।

দামেস্কের পর হালবের দখল নিতে পারা মানে সিরিয়া যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়া। আসাদ নিজেও জানে যে, শেষ পর্যন্ত একটা রাজনৈতিক সমঝোতায় আসতে হবে। কেবল সামরিক পর্যায়ে সংকটের সমাধান করা অসম্ভব। তাই আলোচনার টেবিলে বসার আগে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর দখল নিয়ে নিজের অবস্থান মজবুত করতে চায়। যাতে আলোচনার টেবিলে প্রতিপক্ষকে কোণঠাসা করে অধিকতর সুবিধা লাভ করা যায়।

গোটা সিরিয়া এখন একটা মাইনফিল্ড। প্রতি ইঞ্চি জায়গা যেখানে মৃত্যুর হাতছানি দিচ্ছে। এখানে শত্রু মিত্র পার্থক্য করা দুরহ ব্যাপার। সিরিয়া যুদ্ধকে আমরা যতটা সহজ মনে করছি আদতে তা নয়। এটি কেবল একটি সরকারের সাথে বিদ্রোহীদের লড়াই নয়। এখানে লড়াই করছে দুনিয়ার তাবৎ শক্তি। কেউ বা সরাসরি আবার কেউ প্রক্সি যুদ্ধে লিপ্ত। ইসরাইল থেকে নিয়ে বেলজিয়াম সুইডেন পর্যন্ত যেখানে সক্রিয়। আমেরিকান, ব্রিটিশ, ফরাসি, জার্মান ও সুইডিশ যুদ্ধবিমানগুলো রাশিয়ান ফাইটারগুলোর সাথে পাল্লা দিয়ে উড়ছে। নিচে হিজবুল্লাহ আর ইরানি শিয়া মিলিশিয়াগুলো নেকড়ের মতো হন্য হয়ে ছুটছে।

তথ্য মতে আসাদের পক্ষে যারা যুদ্ধ করছে তাদের মধ্যে মাত্র পঁচিশ শতাংশ হচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। বাকি পঁচাত্তর শতাংশ ইরানি বিপ্লবী গার্ডের সদস্য আর হিজবুল্লাহসহ বিভিন্ন শিয়া মিলিশিয়াগ্রুপ। এখানে আসাদ একটি ঘুঁটি মাত্র। সাংবাদিকদের সামনে বিধ্বস্ত চেহারা নিয়ে হাজির হওয়া ছাড়া তার আর তেমন কোন গুরুত্বপূর্ণ কাজ নেই। আসল খেলোয়াড় ইরান। যাবতীয় সিদ্ধান্ত নেয়া হচ্ছে তেহরানে, খামেনির প্রাসাদে।

ইসরাইলের সুরক্ষা নিশ্চিত করা তো আছেই, তবে পশ্চিমা জোটের পরিকল্পনা এক্ষেত্রে আরও গভীর ও সুদূরপ্রসারী। দুইটি লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হয়। প্রথমত তুরস্ক-সৌদির প্রভাবাধীন সুন্নি রাষ্ট্রগুলোকে ধ্বংস করা। অথবা যতটুকু পারা যায় দুর্বল ও নিষ্ক্রিয় করা। বিপরীতে ইরানের নেতৃত্বাধীন শিয়া জোটকে শক্তিশালী করা।

এটি আসাদকে টিকিয়ে রাখার যুদ্ধ নয়, বরং ইরানিদের স্বপ্ন