শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

১৫০০ বছর আগের ইঞ্জিল শরিফে মুহাম্মদ সা. শেষ নবি হওয়ার সংবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

old_bibel_turky

দিদার শফিক: তুরস্কে এক যাদুঘরে ১৫শ বছর আগের ইঞ্জিল শরিফ সংরক্ষিত থাকার সংবাদ পাওয়া গেছে। এ ইঞ্জিল শরিফে হযরত ঈসা আ. হযরত মুহাম্মদ সা. এর আগমনের সংবাদ দিয়েছেন। এ সংবাদে সারাবিশ্বে হৈচৈ পড়ে গেছে।

বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীগণ তুরস্কের যাদুঘরে থাকা চামড়ায় স্বর্ণখচিত লেখা এই পুরোনো ইঞ্জিল শরিফ পেতে আগ্রহী হয়ে যাদুঘর কর্তৃপক্ষের কাছে এর কপি প্রদানের আবেদন জানায়।

জানা যায়, ইঞ্জিলের এই পুরোনো নুসখাটি স্বর্ণের পানি দিয়ে হাতের লেখায় রচিত। আর এতে ১৪ মিলিয়ন অক্ষর রয়েছে।

সংবাদ মাধ্যমে প্রকাশ, ১৫শ বছর আগের পুরোনো ইঞ্জিল (বাইবেল) শরিফে ইসলামের নবি মুহাম্মদ সা. এর নাম ও তার পরিচয় স্পষ্টভাবে থাকায় খ্রিস্টানরা তাদের পোপ ও ধর্মজাযকদের এই প্রশ্ন করতে শুরু করেছেন, মুহাম্মদ সা. এর পরিচয় পবিত্র ইঞ্জিলে সুস্পষ্টভাবে থাকা সত্ত্বেও তারা কেন তা গোপন করলেন?

মুহাম্মদ সা.কে নবি হিসেবে তারা কেন মেনে নিলেন না?

ব্রিটেনের দৈনিক মেইলে জানিয়েছে, এই পুরোনো ইঞ্জিল শরিফে উদ্ধৃত হয়েছে, মুহাম্মদ সা. আল্লাহ প্রেরিত শেষ নবি। হযরত ঈসা আ. মুহাম্মদ সা. এর আগমনের সুসংবাদ দিয়েছেন এই কিতাবে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে কুদরত ডটকম জানায়, ওই ইঞ্জিল শরিফের জায়গায় জায়গায় মুহাম্মদ সা. এর ধর্মকে সত্য ও সঠিক ধর্ম বলা হয়েছে।

তুরস্কের দৈনিক ‘হুরমত’ জানায়, ইস্তাম্বুল শহরের একটি যাদুঘরে ১৫শ বছর আগের এ দুর্লব ইঞ্জিল শরিফটি সংরক্ষিত আছে।

সূত্র: কুদরত ডটকম