বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ছোটগল্প: যে কবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু উবায়দাহ তামিম

abu_ubaidah_tamimপ্রায় ত্রিশ বছরের পুরোনো কবরে শুয়ে থেকেও নিজের ছেলেকে চিনতে কোনো ধরনের অসুবিধা হয় না মৃত রুস্তম আলীর৷ আরজ যে বছর গ্রামের স্কুল থেকে শহরের স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়, সে বছরই কুয়াশাবৃত এক শীতের সকালে রুস্তম আলী নীরব নিঃশব্দে পরজগতে পাড়ি জমায়৷ তখন বাপ মরে যাওয়া আরজ গোঁড়া নড়বড়ে গাছের মতোই হেলে পড়ে, এবং পড়ালেখা ছেড়ে দেয়৷

এদিকে মানুষের মুখে মুখে তখন আরজকে নিয়ে দুঃখমিশ্রিত বাণী ভাসতে শুরু করলে, মনভাঙ্গা আরজ জ্বলন্ত মোমবাতির মতো আরো গলে পড়ে৷ ...বাপই তো সব, বাপ না থাকলি কি আর কিছু ভাল্লাগে, আরও ওইটুকুন ছুড়া বাপ হারায়ছে৷ এ দুখখোর কি শ্যাষ আছে!

কিন্তু না, খুব দ্রুতই আরজের সে দুঃখের সমাপ্তি হয়৷ বাপ মারা যাওয়ার পরে প্রায় তিন মাস যাবত চট্টগ্রামে নানাবাড়ি গিয়ে ঘুরে আসার পর আরজ আলী বাপ হারানোর শোক অনেকাংশই ভুলে যায়৷ এবং আগের মতো সবকিছু স্বাভাবিকভাবে করতে শুরু করে৷ তারপর কতক বছরের ব্যবধানে, দিন রাত আর ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে সেই বালক আরজ এতদিনে হয়ে ওঠে বিয়াল্লিশ কিংবা তেতাল্লিশ বছরের একজন বয়স্ক আরজ আলী সাহেব৷ এখন তার বড়ো সংসার৷ এক ছেলে আর দুই মেয়ের বাপ সে৷

আজ সকাল থেকে আরজ আলীর মন ভালো নেই, মেজাজটা একেবারে খরখরা বালির মতো হয়ে আছে৷ আরজ বুঝতে পারে যে তার মন খারাপ হলেও তা দেখার মতো লোক এ বাড়িতে নেই৷ ছেলের মনটা সংকুচিত দেখে মৃত রুস্তম আলীর মনও খারাপ হয়ে যায় কবরে শুয়ে৷ পাকা বারান্দার এককোণে তামাটে মুখ করে, চেয়ারে হেলান দিয়ে বসে থাকে আরজ আলী, তার কপালে গভীর চিন্তার তিনখান ভাঁজ লম্বালম্বী পড়ে আছে৷ এমন হতো যে, রুস্তম আলী বেঁচে থাকত তাহলে পুত্রের সমস্যার জন্য একটা উপায় বের করে দেওয়ার সম্ভাবনা ছিল৷ কিন্তু সে রাস্তা যে বন্ধ, এখন রুস্তম আলীর দিনরাত শুধুই পুকুরপাড়ের গোরস্থানে শুয়ে শুয়ে, উপায়হীনভাবে ছেলের বিপদ-আপদ দেখে যেতে হয়৷

মাঝে মাঝে নিজের ছেলের উপর কোনো বিপদ দেখলে তার খুব মায়া হয়৷ সেই হিসেবে আরজ আলীর দিকে তাকালে নিজের বাপের প্রতি তার কতটুকু টান আছে, তা চাইলে কেউ সহজেই বুঝে নিতে পারে না৷ যেমন আরজ আলী এই সদ্যাতীত চার-পাঁচ বছর বাদে মাঝের পঁচিশ-ছাব্বিশ বছরের ভেতরে বাপের কথা মনেই করেনি একবার, কেমন যেন সে এটাও ভুলতে বসেছিল, একজন পিতার মাধ্যমে তার পৃথিবীর মুখ দেখা হয়েছে৷

কিন্তু একসময়, যখন আরজ আলী বাপের লাগানো বড় বড় মেহগনিগাছ বেচে তার ছেলে হাসানকে বিদেশ পাঠায়, এবং দুই মাস যেতে না যেতেই হাসানের বেতনে পুরো বাড়ি ঝলমল করে ওঠে৷ তখন আরজ আলীর মনে পড়ে, তার মৃত বাপের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের কথা- সেইকালে যদি রুস্তম আলী মেহগনির চারাগুলো না পুঁতত, তাহলে কি আজীবনেও এমন সুখ পরিবার দেখার ভাগ্য হতো তার? এমন কà¦