সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


নিউজিল্যান্ডে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম চর্চায় এগিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

new_zeland_muslim

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডে অভিবাসী মুসলমান সংখ্যায় খুবই কম। কিন্তু তাদের রয়েছে দীর্ঘ ইতিহাস। তারা ধর্ম পালনে আন্তরিক। ইসলাম প্রচার-প্রসারে উদারমনা নিবেদিতপ্রাণ। তাদের কাজে আন্তরিকতা ও চেতনায় পরিমিতিবোধ থাকায় তারা আজ ধর্ম চর্চায় এগিয়ে আছে বলে চিহ্নিত বিশ্ব দরবারে।

জানা যায়,দেশটিতে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় ১ লক্ষ। এদের মধ্যে অনেক যোগ্য ও বিজ্ঞ আলেমও আছেন। জানা যায়, আলেমদের অধিকাংশই ভারতীয় উপমহাদেশ থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করে এ দেশে এসেছেন। মূলত এ আলেমশ্রেণির লোকদের মাধ্যমেই ক্রমশ এ দেশে ইসলাম প্রচার ও চর্চার কাজ বেগবান হচ্ছে।

নিউজিল্যান্ডে বিভিন্ন অঞ্চলে মুসলিম মহল্লা গড়ে ওঠছে। গড়ে ওঠছে মসজিদ।শিশুদের ধর্ম শেখার মকতব, হেফজখানা,শিশুনিকেতন। মসজিদের উদ্যোগেই সেখানে মূলত ধর্মীয় শিক্ষা ও প্রচারের কাজ সম্পন্ন হয়ে থাকে। মসজিদভিত্তিক সানডে স্কুল প্রতিষ্ঠা করেছেন আলেমরা। কোমলমতি শিশুদের ধর্ম শেখাতে তারা নানান উদ্যোগ ও আয়োজন করে থাকেন। এসব আয়োজনের মধ্যে ছুটির দিনে শিশুদের জন্য দিনব্যাপী ‘ধর্ম শেখার আসর’ উল্লেখযোগ্য।

ধর্মীয় শিক্ষার প্রচার-প্রসার ও মান উন্নয়নে আধুনিক মাদরাসাও প্রতিষ্টা করছেন আলেমগণ। এদেশে ‘ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড’ (FIANZ) নামে মুসলমানদের একটি সংগঠন রয়েছে। ১৯৭৯ সালে সমাজসেবামূলক এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।এটি সরকার নিবন্ধিত একটি সেবাধর্মী সংগঠন।ইসলাম চর্চা, ইসলামী শিক্ষা, সামাজিক সম্পর্ক উন্নয়নসহ নানা ধরনের সমাজসেবামূলক কাজ করা এ সংগঠনের উদ্দেশ্য।এর অন্যতম লক্ষ্য নিউজিল্যান্ডের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ইসলামের বাণী পৌঁছানো।

সুদমুক্ত ব্যবসা ও অর্থনৈতিক কাজে সহায়তা করার উদ্যোগও আছে এ সংগঠনের। সংগঠনটি স্থানীয় একটি ইনস্ট্রুমেন্ট কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে মুসলিমদের সুদমুক্ত উপায়ে বাড়ি করার পন্থা উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের মুসলিম জনগোষ্ঠী শান্ত স্বভাবের। তারা উগ্র ও মারমুখী নন। তারা চেষ্টা করছেন নিউজিল্যান্ডবাসীর মধ্যে ইসলামের বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি প্রভৃতি সম্পর্কে ইতিবাচক ধারনা দিতে।

ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য অন্য ধর্মাবলম্বীর সঙ্গে ও তাদের যোগাযোগ অব্যাহত আছে।ইস