শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ফেসবুকে ভিডিও চ্যাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

new-type-of-facebook-is-comingযুবাইর ইসহাক: ফেসবুক চ্যাট আরো সহজ করতে প্রয়োজন মেসেঞ্জার। মেসেঞ্জার দ্বারা বুঝা যায় প্রতিপক্ষের রিপ্লে দিচ্ছি কিনা। এছাড়াও ক্লিক করেই দেওয়া যায় সুখ, দুঃখ, হাসিখুশির অনেক স্টিকার।

মেসেঞ্জাজারে চ্যাট, গেমস, অডিও কল, এমনকি ভিডিও কলও করা যায়। কিন্তু এবার আরো নতুন একটি ফিচার আনল ফেসবুক।

২০১৫ সালে ফেসবুক ভিডিও কলের সুবিধা চালু করেছিল। যা ছিলো কেবল দুই জনের ভেতর সীমাবদ্ধ। মেসেঞ্জারে বর্তমানে মাসে সাড়ে ২৪ কোটি ব্যবহারকারী ভিডিও কলিং ফিচার ব্যবহার করছে। এ বছরের এপ্রিলে ফেসবুক চালু করেছে গ্রুপ ভয়েস কলিং সুবিধা।

এবার গ্রুপ ভিডিও কলিং সুবিধা চালু করেছে।বন্ধুদের সঙ্গে একসাথে করা যাবে ভিডিও চ্যাট। ভিডিও কলের মাধ্যমে শেয়ার করা আনন্দ ও প্রিয় মুহূর্তগুলো।

তবে ৬ জন বন্ধুর বেশি গ্রুপ ভিডিওতে যুক্ত করা যাবে না। কিন্তু ভিডিও ছাড়া শুধু অডিওতে ৫০ জন পর্যন্ত যোগ করা যাবে গ্রুপ কলে।

হালনাগাদকৃত অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এছাড়াও নতুন এই সুবিধাটি ফেসবুক মেসেঞ্জারের ওয়েব সংস্করণেও ব্যবহার করতে পারবেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ