সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ঈসা আ. ক্রশবিদ্ধ হননি; শান্তির বার্তা নিয়ে আবার আসবেন পৃথিবীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isa2দিদার শফিক: হযরত ঈসা আ.। একজন নবি ও রাসুল। বনি ইসরাইলের কাছে তিনি প্রেরিত হয়েছিলেন।বনি ইসরাইল তাকে নবি হিসেবে মেনে না নিয়ে অবাধ্যতায় লিপ্ত হয়েছিল। আর কিছু মানুষ তার ভক্ত ও অনুগত ছিল।কিন্তু তারা সংখ্যায় ছিল খুবই সীমিত। ইতিহাসে তারা হাওয়ারিন নামে খ্যাত। প্রসিদ্ধ চারটি আসমানি গ্রন্থের একটি তার উপর অবতীর্ণ হয়। তার উপর অবতীর্ণ কিতাবের নাম ‘ইনজিল’। ঈসা আ.এর জন্ম, পৃথিবী ছেড়ে আসমানে গমন, আবার দুনিয়ায় ফেরা, ইমাম মাহদির নেতৃত্বে শরিয়তে মুহাম্মাদির অনুসরণে অশান্তিময় পৃথিবীকে শান্ত করে তোলা এসব কিছুর বিচারে হযরত ঈসা. এর জীবনদর্শন সম্পর্কে অবগতি খুবই গুরুত্বব।

জন্ম : আল্লাহ তার অসীম ক্ষমতার নিদর্শন স্বরূপ হযরত আদম আ. কে মা-বাবা ব্যতীতই নিজ কুদরতে সৃষ্টি করেছেন। আর হযরত ঈসা আ. কে বাবা ছাড়া কুমারী মায়ের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন তিনি ক্ষমতাধর। তিনি সব কিছুর স্রষ্টা। কোন উপকরণ ছাড়াই তিনি যা ইচ্ছে তা সৃষ্টি করতে পারেন। আল্লাহর অসীম ক্ষমতা ও সৃষ্টিকর্মের এক উজ্জ্বল দৃষ্টান্ত হযরত ঈসা আ.। তার মায়ের নাম মারয়াম। হাদিসের বর্ণনা মতে জান্নাতে চারজন নারী সম্রাজ্ঞী আছেন। তাদের একজন ঈসা আ. এর মা মারয়াম। এ মহীয়ষী নারীর গর্ভেই আল্লাহর আদেশের মাধ্যমে ঈসা আ. এর জন্ম। পবিত্র কুরআনে তার জন্মের বৃত্তান্ত এসেছে এভাবে-

(হে মুহাম্মাদ!) ‘আপনি এই কিতাবে মারয়ামের কথা বর্ণনা করুন। যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্বদিকে একস্থানে আশ্রয় নিল’ (মারিয়াম ১৬)। ‘অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল। অতঃপর আমি তার নিকটে আমাদের ‘রূহ’ (অর্থাৎ জিব্রীলকে) প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল’ (১৭)। ‘মারয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহভীরু হও’ (১৮)। ‘সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত।

এজন্য যে, আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব’ (১৯)। ‘মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে? অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই’ (২০)। ‘সে বলল, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমি তাকে (ঈসাকে) মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমার পক্ষ হà