সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ঐশীস্বরের রেডিও অনুষ্ঠানের জমজমাট বর্ষপূর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oishishor5আওয়ার ইসলাম: এশিয়ান রেডিওতে প্রচারিত সাপ্তাহিক জনপ্রিয় ইসলামি সঙ্গিত ও আলোচনা অনুষ্ঠান ‘ফ্রুটিকা চেতনার ধ্বনি বাই ঐশীস্বর’-এর বর্ষপূর্তি উপলক্ষে গত ২৩ ডিসেম্বর শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশেষ পর্ব প্রচারিত হয়েছে।

বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক গবেষক ড. ইমতিয়াজ আহমদ, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম রফিকুল হায়দার চৌধুরী, কলামিস্ট ও গবেষক মুফতি জহির ইবনে মুসলিম, পাক্ষিক সবার খবর পত্রিকার সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, বিশিষ্ট ওয়ায়েজ গাজী সিদ্দিকুর রহমান, আরাফাত রাজী ও মুহাম্মাদ বরকতুল্লাহ।

বরাবরের মত সঞ্চালনায় ছিলেন ঐশীস্বরের প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুক সাহিল ও আরজে শামিম আল জাবের।

অনুষ্ঠান শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বছর জুড়ে অনুষ্ঠানটি অতিথি হয়ে আসা বিশিষ্টজনদের।

অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঐশীস্বর চেয়ারম্যান শায়খ আব্দুল হাফিজ মারুফ, পরিচালক ওমর ফারুক সাহিল ও নির্বাহি পরিচালক সাইফুল ইসলাম লাবিব।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার সুরকার কাওসার আহমদ সোহাইল, অনুপ্রাস এর প্রধান পরিচালক আব্দুল আহাদ সালমান, আবৃত্তি শিল্পী ইবরাহীম কোব্বাদী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওমর ফারুক মাসরু, দেশাল বিডি ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আহমদ ইয়াকুব সোহান, ঐশীস্বর কিশোর শিল্পী সিফাতুল্লাহ জামী ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল আলাউদ্দিন বিন সিদ্দিক সহ ঐশীস্বরের অন্যান্য দায়িত্বশীলরা।

বর্ষপূর্তি উপলক্ষে আগত সকল অতিথিবৃন্দ চমৎকার গঠনমূলক শুভেচ্ছা বক্তব্য শেষে এ অনুষ্ঠান সহ সংগঠনের সকল কলাকুশলীদের জানান প্রাণঢালা অভিনন্দন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ